শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

বাংলাদেশ-ভারত বিমান চলাচল অর্ধেকে, বিপাকে বিভিন্ন এয়ারলাইন্স

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রথমে ঢাকা-কলকাতা নভোএয়ারের ফ্লাইট বন্ধ হওয়া দিয়ে শুরু। এরপর বন্ধের তালিকায় যুক্ত হয় ইউএস-বাংলার চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট। এদিকে, বন্ধ না হলেও অর্ধেকে নেমেছে বিমানের চেন্নাই, দিল্লি ও কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে, এভাবে চলতে থাকলে স্থায়ীভাবে ব্যবসা গুটিয়ে বিকল্প রুট খুঁজতে হবে তাদের।


ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের একদিন পর বাংলাদেশে ভারতের ভিসা সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ঠিক চার দিন পর ১১ই আগস্ট সেন্টারগুলো খুলে দেয়া হয়। সেন্টার খুললেও আগের আবেদনের ভিসা ডেলিভারি দেয়া হচ্ছে, নেয়া হচ্ছে না নতুন কোন আবেদন। আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে আটকের ভয়ে ভারতমুখী হচ্ছেন না অনেকেই।


এতেই সংকটে রয়েছে বাংলাদেশ-ভারত আকাশপথে যোগাযোগ। ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও দিল্লি রুটে ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রীও হচ্ছে না। বাধ্য হয়েই রুটগুলোতে বন্ধ হচ্ছে ফ্লাইট চলাচল।


ঢাকা থেকে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ার। ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করা নভোএয়ার যাত্রী সংকটে প্রথমে ফ্লাইট নামিয়েছিল তিনে। তাতেও ৫০ শতাংশ যাত্রী পাচ্ছিল না এয়ারলাইন্সটি। বাধ্য হয়েই গেলো ১৬ সেপ্টেম্বর থেকেই পুরোপুরি ফ্লাইট বন্ধ করে তারা।


নভোএয়ারের হেড অব মার্কেটিং ন্ড সেলস মেজবাউল ইসলাম বলেন, 'যাত্রী থাকলে ফ্লাইট চলবে। না থাকলে একটা নির্দিষ্ট সময় পর অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমাদের যেটা হয়েছে, আমাদের তো ভারতে শুধু কলাতায় বিমান যেতো। প্রতিদিন একটা করে ফ্লাইট যেতো। এই যে ভিসাটা প্রথমে বন্ধ হলো, তারপর যাত্রী কমা শুরু হলো। আমর সপ্তাহে সাতটা ফ্লাইট থেকে সপ্তাহে একটা ফ্লাইট করলাম। তারপরও দেখা যায় ৪০ থেকে ৫০ শতাংশের বেশি যাত্রী পাচ্ছি না। তা ভাড়া আর কত কমানো যায়। যাত্রী না থাকলে ভাড়া কমিয়ে লাভ কী। তো সেই বিবেচনায় আমরা দেখলাম যে আর কমানো সম্ভব হচ্ছে না। তখনই বাদ দিয়েছি।'


কলকাতা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করত। যাত্রী সংকটে এই এয়ারলাইন্সটিও চট্টগ্রাম কোলকাতা ফ্লাইট বন্ধ করেছে। আর চেন্নাই রুটে সপ্তাহে ১১টি ফ্লাইট থেকে কমে দাঁড়িয়েছে পাঁচে।


ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংখ্যা) মো. কামরুল ইসলাম বলেন, 'আগে যেকোনো ফ্লাইটে নরমালি লোক ছিল প্রায় ৯০ শতাংশ। সেখানে এখন পাঁচটা ফ্লাইট পরিচালনা করার পর লোন চলে পড়েছে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ। সমস্যার সমাধান না হলে, প্যাসেঞ্জার লোড কমতে থাকবে। এভাবে চলতে থাকলে আমাদের অপারেশন কস্ট পূরণ হয় না।'


চাপে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। আগে কলকাতা রুটে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো বিমান। এখন সেই সংখ্যা নেমেছে সাতে। এছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যা। ফ্লাইট কমিয়েও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না তাদের।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, 'কলকাতা থেকে আমাদের ফুল ফ্লাইট আসছে। আসার প্রেশারটা সুন্দর, কিন্তু যাওয়ার প্রেশারটা কম ছিল। ৩৫ থেকে ৪০ বা ৪২ শতাংশের মতো ছিল যাওয়ার সময় যাত্রী। এটা আস্তে আস্তে এতটু বাড়ছে। এটা আরও কিছুদিন আমরা দেখবো। তারপর আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।'


এয়ারলাইন্সগুলো বলছে, ভিসা জটিলতায় এমন দীর্ঘসূত্রতা চলতে থাকলে এই রুটগুলো থেকে স্থায়ীভাবে ব্যবসা গুটিয়ে বিকল্প রুট খুঁজতে হবে তাদের। 


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬