শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

বাসে যাত্রী নেই, মেট্রোতে চড়তে মানুষের ভিড়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘মেট্রোতে ফুল নিয়ে উঠবেন না, ব্যাগে রাখুন। তা না হলে পলিথিনে ভরে নিয়ে যান’- মেট্রোরেল পুলিশের এমন আহ্বানে তড়িঘড়ি করে ব্যাগ খুঁজতে থাকেন চাকরিজীবী আতাউর রহমান। নিজের মেয়েকে দেওয়া একগুচ্ছ হলুদ গোলাপ কোথায় রাখবেন, সেটা ভাবতে ভাবতেই কাঁধে ঝুলানো ব্যাগে জায়গা করার চেষ্টা করছিলেন তিনি। এ দৃশ্য শাহবাগ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরের গেটের।


মেয়েকে সঙ্গে নিয়ে আতাউর রহমান যখন ব্যাগে গোলাপ রাখতে ব্যস্ত, তখন অন্যপাশে মেট্রোর টিকিট কাউন্টারে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। অনেকেই ৫-১০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছিলেন না।


রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের এই বাড়তি চাপ দেখা গেছে।


পহেলা বৈশাখের সকালে টিএসসিতে মঙ্গল শোভাযাত্রা ও রমনায় ছায়ানটের অনুষ্ঠান শেষ করে যাত্রীরা ফিরছিলেন নিজ নিজ গন্তব্যে। কেউ কেউ আবার যাচ্ছিলেন আত্মীয়-স্বজনের বাসায়। তবে এসময় শাহবাগ এলাকায় সড়কে চলাচল করা বাসগুলোতে যাত্রী ছিল একেবারেই কম। অনেক বাস ফাঁকা চলতে দেখা যায়। তারপরও যাত্রীরা মেট্রোর টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।


ঈদের ছুটি শেষে আজ পহেলা বৈশাখের ছুটির মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রায় এক সপ্তাহের দীর্ঘ সরকারি ছুটি। ফলে অফিস-আদালত এখনো খোলেনি। সকালের দিকে ফাঁকা কোচ নিয়েই ছুটেছিল মেট্রোরেল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোতে যাত্রীর চাপ বাড়তে থাকে।


সকাল ৯টার পর পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া মেট্রো স্টেশনে যাত্রীর চাপ ছিল কম। পল্লবী স্টেশনের পর যাত্রীরা বসার জায়গা পাননি। আগারগাঁওয়ের পর মেট্রোরেলে যাত্রীর চাপ আরও বাড়ে। শাহবাগ স্টেশনে নেমে এ প্রতিবেদককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় টিকিট পজ করাতে।


তবে শাহবাগের টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। ছায়ানট কর্মী জোয়ার  বলেন, সকাল ৫টায় এসেছি। এখন মিরপুর যাবো। আমার এমআরটি পাস আছে। আমার আরেক বন্ধুও নিচ্ছে। প্রায় ১০ মিনিট হয়ে গেছে, ও এখনো টিকিট কাটতে পারেনি।


আতাউর রহমান বলেন, মেয়েকে নিয়ে সকালে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি। এখন গরম বাড়ায় বাসায় ফিরছি। আমাদের এমআরটি পাস নেই। লম্বা লাইন পার হয়ে টিকিট নিতে হবে।



গত বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন মেট্রো চলাচল বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঘুরেনি মেট্রোর চাকা। তবে ঈদের তৃতীয় দিন শনিবার থেকে যথারীতি চলছে মেট্রোরেল।


এদিকে, মতিঝিলগামী বিভিন্ন বাসের হেলপারদের সঙ্গে কথা বললে তারা জানান, শনিবার পর্যন্ত বাসে ভালোই যাত্রী ছিল। কিন্তু আজ সকাল থেকে যাত্রীর চাপ নেই। বেশিরভাগ সিট ফাঁকা রেখেই চলছে বাসগুলো।


আরও খবর




ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান