শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
অস্থির খেজুরের বাজার

বছরের ব্যবধানে দ্বিগুণ দাম, ‘মজুতে’ কৃত্রিম সংকট

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র রমজান সামনে রেখে অন্য ভোগ্যপণ্যের পাশাপাশি অস্থির হয়ে উঠেছে খেজুরের বাজার। সারাদেশের মতো চট্টগ্রামেও হু হু করে বাড়ছে এ পণ্যটির দাম। এক বছরের ব্যবধানে ১০০ শতাংশের বেশি বেড়ে দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে রমজানের অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম। বর্তমান পরিস্থিতির কারণে খেজুরের চাহিদার পাশাপাশি জোগানও (আমদানি) কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত শুল্ক, ডলার সংকট, এলসি জটিলতার কারণেই খেজুরের দাম বাড়ছে।


• অতিরিক্ত শুল্ক, ডলার সংকট, এলসি জটিলতায় দাম বাড়ছে

• বাজারে না ছেড়ে কোল্ড স্টোরেজে মজুতের অভিযোগ

• শুল্ক কমানো হলেও দামে প্রভাব পড়ছে না

• লোকসানের শঙ্কায় এবার খেজুর আমদানি কম


অন্যদিকে আড়তদার ও কমিশন এজেন্ট ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরাই খেজুরের বাজার অস্থির করে রেখেছেন। বন্দর থেকে নতুন খালাস নেওয়া খেজুর বাজারে না এনে কোল্ড স্টোরেজে মজুত করে রাখা হচ্ছে।


চট্টগ্রামে খেজুরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার নগরীর বিআরটিসি ফলমন্ডিতে। পাশাপাশি খাতুনগঞ্জেও রয়েছে খেজুরের ব্যবসা। ফলমন্ডির ব্যবসায়ী মো. রফিক বলেন, ‘আগেকার দিনে শুধু রমজান এলেই মানুষ খেজুর খেতেন। এখন সেটি নেই। সারাবছরই খেজুরের কমবেশি চাহিদা থাকে। তবে রমজানে খেজুরের চাহিদা বাড়ে।’


তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের বাজারেও। খেজুরও বাদ যায়নি। গত বছরের চেয়ে এবার খেজুরের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।’



রোববার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, রমজান সামনে রেখে জমজমাট বেচাকেনা চলছে ফলমন্ডির খেজুর মার্কেটে। বিভিন্ন জেলার আড়তদার ব্যবসায়ীরাও খেজুর সংগ্রহে ভিড় করেছেন। চট্টগ্রামে খেজুরের পাইকারি এ বাজারে জাহেদি, সাইয়িদি, ফরিদি, সাফায়ি, রশিদি, মাশরুখ, মাবরুর, নাগাল, কুদরি, আজওয়া, মেদজুল, মরিয়ম, দাব্বাস, সুক্কারিসহ নানান জাতের ও নামের খেজুর রয়েছে। একই খেজুর ভিন্ন ভিন্ন ব্র্যান্ডেও রঙিন প্যাকেটে বাজারজাত হয়ে আসছে।



ফলমন্ডির ব্যবসায়ীরা বলছেন, সৌদি, ইরান, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, দুবাই থেকে বেশিরভাগ খেজুর আসে। সৌদি, ইরান, মিশরের খেজুর মানসম্মত হয়। এসব খেজুরের দামও বেশি। বাজারে মধ্যম মানের খেজুর আসে আলজেরিয়া ও তিউনিসিয়া থেকে।


রোববার চট্টগ্রাম ফলমন্ডিতে ইজেড নাগাল ব্র্যান্ডের খেজুর পাঁচ কেজির প্যাকেট বিক্রি হয়েছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ২৫০ টাকায়, আলজেরিয়ান ডেটলাইন নাগাল ১০ কেজির প্যাকেট তিন হাজার ২০০ থেকে তিন হাজার ২৫০ টাকা, তিউনিসিয়ান টেটকো ফরিদি পাঁচ কেজির প্যাকেট বিক্রি হয়েছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ২৫০ টাকা। সৌদিয়ান মাশরুখ বিনা ব্র্যান্ডের পাঁচ কেজির খেজুর বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার থেকে তিন হাজার ৬০০ টাকা। মাশরুখ-বি ব্র্যান্ডের পাঁচ কেজির খেজুর বিক্রি হয়েছে আড়াই হাজার থেকে দুই হাজার ৫৫০ টাকায়। মাশরুখ ভিআইপি বিক্রি হয়েছে পাঁচ কেজি দুই হাজার ৬৫০ টাকায়।


এছাড়া ক্রাফট ব্র্যান্ডের ইরানি মরিয়ম খেজুর পাঁচ কেজি বিক্রি হয়েছে চার হাজার ১০০ টাকা, সৌদিয়ান গ্যালাক্সি ব্র্যান্ডের মাবরুর খেজুর পাঁচ কেজি সাত হাজার ৭০০ টাকা, তিন কেজির সৌদিয়ান আজওয়া খেজুরের প্যাকেট

চার হাজার ৩০০ টাকা, মিশরের মেদজুল খেজুর পাঁচ কেজি ছয় ৬০০ টাকা, সৌদিয়ান দারআলহিজরি ব্র্যান্ডের কুদরি খেজুর পাঁচ কেজি এক হাজার ৭৮০ টাকা, মদিনা ব্র্যান্ডের রশিদি পাঁচ কেজি এক হাজার ৩০০ এবং সৌদিয়ান রামা ব্র্যান্ডের জাহিদি খেজুর ১০ কেজি বিক্রি হয়েছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। এক বছর আগেও এসব খেজুরের দাম অর্ধেকের নিচে ছিল বলে জানান ব্যবসায়ীরা। বাজারে জাহেদি ও ফরিদি খেজুর বেশি চলে বলে জানান তারা।




অন্যদিকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) খাতুনগঞ্জের বাজারে জাহেদি ব্র্যান্ডের খেজুর ১০ কেজির প্যাকেট দুই হাজার ৫৫০ এবং একই পরিমাণ সাইয়িদি খেজুর বিক্রি হয় তিন হাজার ৭০০ টাকায়। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, দুই সপ্তাহ আগেও এসব খেজুরের দাম প্যাকেটপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা কম ছিল।


খাতুনগঞ্জে খেজুরের বড় ব্যবসায়ী ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা আমদানিকারকদের কাছ থেকে খেজুর নিয়ে বাজারে পাইকারি বিক্রি করি। দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা। তারা একই খেজুর আজ এক দামে তো কাল আরেক দামে বিক্রি করছেন। তারা বন্দর থেকে খেজুর খালাস নিয়ে বাজারে আনছেন না। এখনো বাজারে পুরোনো খেজুর বিক্রি হচ্ছে। নতুন খালাস নেওয়া খেজুর আমদানিকারকরা বিভিন্ন কোল্ড স্টোরেজে মজুত করছেন। এতে মূল পাইকারি বাজারে সংকট তৈরি করা হচ্ছে। ফলে খেজুরের দাম বাড়ছে।’


এদিকে রমজান মাসক সামনে রেখে চাল, তেল, চিনির পাশাপাশি খেজুরের দামও সহনীয় রাখতে শুল্ক কমানোর আদেশ জারি করেছে সরকার। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত পরিপত্রে খেজুর আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমানো হয়। ৮ ফেব্রুয়ারির আগে ২৫ শতাংশ আমদানি শুল্কে (সিডি) খেজুর শুল্কায়ন হতো। বর্তমানে সেখানে ১৫ শতাংশ করা হয়েছে। তবে ১৫ শতাংশ ভ্যাট, পাঁচ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি), পাঁচ শতাংশ অগ্রিম কর (এটি) এবং তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আগের মতোই রয়েছে।


খেজুরের শুল্ক কমানো হলেও দামে প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, হিমায়িত কনটেইনারে আমদানি হওয়া খেজুর চার ডলারের অ্যাসেসমেন্ট (শুল্কায়ন) মূল্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কার্টনজাত সব খেজুরের শুল্কায়ন মূল্য আড়াই ডলার, খুচরা প্যাকেটজাত খেজুরে দুই ডলার ৭৫ সেন্ট, বস্তায় আমদানি হওয়া শুকনা খেজুর আড়াই ডলার এবং বস্তায় আমদানি হওয়া ভেজা খেজুর এক ডলার হিসেবে শুল্কায়ন মূল্য নির্ধারণ করেছে কাস্টম।



চট্টগ্রাম ফলমন্ডির সবচেয়ে বড় ব্যবসায়ী মেসার্স আলী জেনারেল স্টোর। প্রতিষ্ঠানটির ম্যানেজার বোরহান উদ্দিন বলেন, ‘খেজুরের মান ভালো রাখার জন্য অনেক সময় রেফার্ড (রেফ্রিজারেটর সুবিধাসম্পন্ন) কনটেইনারে আমদানি করা হয়। অথচ ড্রাই (সাধারণ কনটেইনার) কনটেইনার এবং রেফার্ড কনটেইনারে ফ্রেইট (জাহাজভাড়া) তেমন বেশি নয়। সাধারণ কনটেইনারে আনার ক্ষেত্রে সর্বোচ্চ দুই ডলার ৭৫ সেন্টে অ্যাসেসমেন্ট করা হয়। অথচ রেফার্ড কনটেইনারের ক্ষেত্রে চার ডলার হিসেবে অ্যাসেসমেন্ট করা হচ্ছে। একদিকে শুল্কহার ১০ শতাংশ কমানো হলেও শুল্কায়ন মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে শুধু আমদানি শুল্ক কমানো হলেও খেজুরের দামে কোনো প্রভাব পড়ছে না।’


তিনি বলেন, ‘রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়। তবে এবার চাহিদা অনেক কম। গত বছর যে ডলার ১০৫ টাকায় এলসি করা হয়েছিল, এবার সেই ডলার ১২৫-১২৬ টাকায় কিনে এলসি করতে হয়েছে। শুধু এক ডলারেই ২০ টাকা বেশি খরচ করতে হয়েছে। অন্যদিকে এলসি করার ক্ষেত্রে জটিলতা রয়েছে। সবগুলো মিলিয়ে বাজারে খেজুরের দাম অত্যধিক বেড়েছে। গত বছরের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে দাম।


বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, ‘বাজারে আগে কম দামে যে খেজুর (ভেজা খেজুর) বিক্রি হতো, সেগুলোতে কেজিপ্রতি ১০ টাকা কাস্টম ট্যাক্স দিতে হতো। এখন সেই খেজুরের প্রতি কেজিতে ৬৭-৬৮ টাকা ডিউটি দিতে হয়। সরকার শুল্ক কমানোর কথা বলে কমিয়েছে কেজিতে ১০-১২ টাকা। কিন্তু বাড়িয়েছে ৫০-৬০ টাকা।’


তিনি বলেন, ‘এলসি করে খেজুর আমদানি করে দেশে খালাস নিতে ৪৫ দিনের বেশি সময় ব্যয় হয়। যখন শুল্ক কমানো হয়েছে, তখন নতুন করে এলসি দিয়ে রমজানের আগে খেজুর আমদানির সুযোগ নেই। তাই শুল্ক কমানোর সুবিধা নিয়ে বেশি খেজুর আমদানি করা সম্ভব হচ্ছে না। ফলে আগে যেগুলো এলসি করা হয়েছে, সেই খেজুরই খালাস হয়ে ক্রমান্বয়ে বাজারে আসছে।’


আগে যেগুলো ৩০ সেন্টে শুল্কায়ন হতো, সেটা এবার এক ডলার করা হয়েছে। যেগুলো ৬০-৭০ সেন্টে শুল্কায়ন হতো, এগুলো করা হয়েছে দুই ডলারের বেশি। সর্বোচ্চ ৪ ডলারেও শুল্কায়ন করা হচ্ছে। ফলে ব্যবসায়ীরা লোকসানের শংকায় এবার খেজুর আমদানি কম করেছেন। যার প্রভাব রয়েছে বাজারেও।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প