
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা (পঞ্চগড়) :পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন। আগামীতে আমাদের মেয়েরা অনার্স-ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন।’শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ধানহাটিতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পানি প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির সরকার জনগণের সরকার। আমাদের সরকারের বয়স কেবল ছয় মাস। গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকার চুরি, একনায়কতন্ত্র ও ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে বাংলাদেশকে অগণতান্ত্রিক ও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। কাজেই এসব মেরামত করতে সরকারের কিছুটা সময় লাগবে।’তিনি বলেন, দেশের নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। যৌতুকের কারণে যাতে কোনো নারীর সংসার ভেঙে না যায় এবং নারী নির্যাতন বন্ধে নতুন নতুন আইন করা হবে। এর মাধ্যমে দেশের মা ও বোনেরা যাতে নিরাপদে ও সুখে সংসার করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে এই ধানহাটিতে দাঁড়িয়ে আমি বলব—আমরা যতগুলো কথা দিয়েছি, আমরা তা বাস্তবায়ন করব। আমাদের প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন।’আলোচনা সভা শেষে ধানহাটি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।র্যালি ও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























