শিরোনাম
৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২ সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪ জন কিশোরগঞ্জের অষ্টগ্রামে শোকের কান্না মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার,টাকা জোগান দেন কারা? নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী
রবিবার ২৩ আগস্ট ২০২৬
রবিবার ২৩ আগস্ট ২০২৬

বন্দরে বুলবুল হত্যা: সিফাতসহ গ্রেপ্তার ১১

প্রকাশিত:শুক্রবার ২১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আ‌ন্দে‌াল‌নের নেতা ও ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় শীর্ষ দুষ্কৃতিকারী শেখ সিফাত (৩২) ও তাঁর সহযোগীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে বন্দর উপ‌জেলার পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গত বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দর থানার সালেহ নগর এলাকায় তাহের আলী প্রধানের বাড়ির সামনে সড়কে বুলবুলের পথরোধ করে হামলা চালানো হয়। শেখ সিফাতের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাঁকে ধারালো অস্ত্র, রামদা, চাপাতি, সুইচগিয়ার, চাকু ও লোহার পাইপ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেছেন। 

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করতেন বুলবুল। এ নিয়ে শেখ সিফাত ও তাঁর সহযোগীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ। এর জের ধরে ২০২৪ সালের ২৩ জুলাই রাতে বন্দর থানার শাহী মসজিদ এলাকায় বুলবুলের অটোরিকশার গ্যারেজে ঢুকে অটোরিকশা, চার্জার ও ব্যাটারিসহ ১৮ লাখ ১৭ হাজার ৪০০ টাকার মালামাল চুরি করা হয়।

ওই ঘটনায় বুলবুল বাদী হয়ে গত বছরের ২০ আগস্ট বন্দর থানায় মামলা করেন। মামলা করার পর থেকেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান শুরু করে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশের দাবি, ভোর সাড়ে তিনটার দিকে পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), রিয়াদ (৩৩), মো. সিয়াম (২৫), মিনারা (৩৫), নাসিমা (৩৬), রুমা (৩৬), ইফরান (২৯), ইয়াসমিন (৪০) ও সিজান ওরফে জিসান (২৬)।

অভিযানে একটি ছ্যানদা, একটি সুইচগিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি লোহার পাইপ, একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের ছুরি, একটি ওয়াকিটকি ও চারটি এসএসের লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শেখ সিফাতের বিরুদ্ধে ১৪টি, জুম্মন ওরফে হোয়াইট জুম্মনের বিরুদ্ধে ৯টি এবং রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশের দাবি, শেখ সিফাত ও তাঁর সহযোগীরা ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

গ্রেপ্তার ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।



আরও খবর




৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বোয়ালখালীতে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় বিজিবি'র অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ বিভিন্ন পণ্য জব্দ

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪ জন কিশোরগঞ্জের অষ্টগ্রামে শোকের কান্না

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার,টাকা জোগান দেন কারা?

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বোয়ালখালীতে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় বিজিবি'র অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ বিভিন্ন পণ্য জব্দ

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২