শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

ব্রাজিলের ডেডলাইন ও আনচেলত্তির কথার সুর মিলে গেল যেভাবে

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হয়েও হচ্ছে না। একই সময়ে তার অপেক্ষায় আছে ব্রাজিলও। এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েও নাটকীয়ভাবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন আনচেলত্তি। তবে সেলেসাওরা আশা ছাড়ছে না, বেঁধে দিয়েছে নতুন ডেডলাইন। রিয়াল কোচও সুর মিলিয়ে ওই সময়েই নিজের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন।




সম্প্রতি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন)। লা লিগায় তারা রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কেমন তা নিশ্চিত হতে চায়। সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।


রিয়ালে প্রধান কোচ পদে থাকা নিয়ে জানতে চাওয়া হয় আনচেলত্তির কাছেও। চলতি মৌসুমে মাদ্রিদের ক্লাবটির একমাত্র আশায় পরিণত হয়েছে লা লিগায়। যেখানে তাদের কোনো হোঁচট খাওয়া চলবে না। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলে এগিয়ে আছে ৭ পয়েন্ট ব্যবধানে। লা লিগায় আজ রাতে রিয়ালের প্রতিপক্ষ সেল্টা ভিগো। সেই ম্যাচের আগে ক্লাবটিতে ভবিষ্যৎ ও ব্রাজিলে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় রিয়াল কোচ আনচেলত্তিকে।




জবাবে বিশ্বফুটবলের অন্যতম হেভিওয়েট এই কোচ জানান, ‘আমি পরিষ্কার করে বলতে পারি– এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়। আগামী ২৫ মে’র পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’



লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটি হতে পারে ২৪ অথবা ২৫ মে। যেখানে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে। অর্থাৎ আনচেলত্তির বলা তারিখ ও ব্রাজিলের ডেডলাইনের মধ্যেই নিষ্পত্তি ঘটবে লা লিগার শিরোপা। ফলে তখনই আনচেলত্তি রিয়ালে থাকবেন নাকি ব্রাজিলে যাবেন তা পরিষ্কার হয়ে যাবে। চলতি মৌসুমে রিয়াল কোনো শিরোপা জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট থেকে ছিটকে পড়া ছাড়াও দুই স্প্যানিশ প্রতিযোগিতার (সুপারকাপ ও কোপা দেল রে) ফাইনালে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।


সবমিলিয়ে রিয়ালের জন্য এই মৌসুমে সান্ত্বনা হতে পারে লা লিগার শিরোপা। যেখানে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৩৪ ম‍্যাচে ৭৯ পয়েন্ট পেয়েছে। গতকাল রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে রিয়ালের চেয়ে তাদের ব্যবধান বাড়ল ৭–এ। এক ম‍্যাচ কম খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৭২। শেষ ট্রফি জয়ের সুযোগ থাকা সত্ত্বেও ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন মানতে পারেননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ফলে তার চাপেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে কার্লো মত বদলান বলে আলোচনা উঠেছে। 


শুরু থেকেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে নিস্পৃহ ছিলেন ইতালিয়ান এই টেকটেশিয়ান। যদিও সিবিএফ তাকে পেতে একেবারে লেগে ছিল বলা চলে। ফলে পরবর্তীতে আনচেলত্তিও তাদের ইতিবাচক সাড়া দেন। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর তিনি মৌখিকভাবে ব্রাজিলের কোচ হওয়ার কথা পাকাপোক্ত করেন বলে জানায় গণমাধ্যম। কিন্তু ৪৮ ঘণ্টার ব্যবধানে সেই মত বদলে ফেলেন আনচেলত্তি।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’