শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

‘ব্রেন ড্রেন’ নয়, ‘রিভার্স ব্রেন ড্রেন’ করতে হবে : শিক্ষামন্ত্রী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১১ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ১১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘ব্রেন ড্রেন’-এর পরিবর্তে ‘রিভার্স ব্রেন ড্রেন’-এর চেষ্টা করতে হবে। দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জন করে আবার দেশে ফিরে এসে উন্নয়ন ও মানবতার সেবায় কাজ করবে, এমন পরিবেশ তৈরি করতে হবে। 




সোমবার (১১ মে) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘পাকিস্তান এডুকেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকেও আকর্ষণীয় শিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন ও আন্তর্জাতিক পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও বেশি বিদেশি শিক্ষার্থী বাংলাদেশে পড়তে আসবে। 


পাকিস্তানের শিক্ষাব্যবস্থার অগ্রগতির প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো এখন ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে উঠেছে। পাকিস্তানের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক মান অনেক এগিয়ে গেছে। এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে আমার মনে হয়েছে যেন পুরো পাকিস্তান ঘুরে এসেছি। 


তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ দিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে, যা ইতিবাচক উদ্যোগ। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অত্যন্ত উন্নত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় ও খাদ্যাভ্যাসের মিল রয়েছে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে সহজেই মানিয়ে নিতে পারবে। আমি আশা করি, পাকিস্তানে যাওয়া শিক্ষার্থীরা দেশের ‘এম্বাসেডর’ হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের মর্যাদা বাড়াবে।


তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশও চায় নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও এ দেশে পড়তে আসে। বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’। তাই শিক্ষা খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানোন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশের ৬৫ শতাংশের বেশি জনগোষ্ঠী তরুণ। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। প্রধানন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার উন্নয়নের ওপর জোর দিচ্ছেন।


এসময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা