শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

বৃষ্টি না হওয়ায় বাড়ছে সেচ খরচ, শঙ্কায় কৃষক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৮ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৮ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মৌসুমেও আশানুরূপ বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন যশোরের আমন চাষিরা। পানির স্বল্পতায় আমনের চারা রোপণ করতে পারছেন না তারা। নির্ভর করতে হচ্ছে সেচের ওপর। এতে বাড়তি গুনতে হতে পারে প্রায় ২০৮ কোটি টাকা।


বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ থেকে অগ্রহায়ণ আমনের মৌসুম। বীজতলা তৈরি ও চারা রোপণের সময় বর্ষাকালে পড়ায় এ আবাদ অনেকটা বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আমনের খেত ফেটে চৌচির। জমি শুষ্ক হয়ে পড়ায় এবার যশোরের চাষিদের পুরোটাই নির্ভর করতে হচ্ছে সেচের ওপর।


এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে তেমনি ফলন বিপর্যয়ের শঙ্কা জেলার কৃষকদের। এছাড়া সার, কীটনাশকসহ চাষের প্রয়োজনীয় উপকরণের খরচ বৃদ্ধি নিয়েও দুশ্চিন্তায় তারা।


কৃষক বলেন, আমন ধানের জন্য বৃষ্টি দরকার হয়। পর্যাপ্ত পানি না হইলে ফলন পাওয়া যায় না। সেলো মেশিন দিয়া পানি দিলে ১ ঘণ্টা পরেই আর জমি শুকাইয়া যায়। আমনের গোড়ায় সব সময় পানি থাকা দরকার। তেলের দাম বাড়াতে পাওয়ার টিলারে বিঘাপ্রতি খরচ বাড়তি। আবার সারের টাকাও বেশি।


যশোর জেলাতে কৃষি জমিতে সেচের জন্য বিদ্যুৎ ও ডিজেলচালিত মিলিয়ে এক লাখ ৬৫ হাজার ৬৬৭টি সেচ পাম্প আছে। খরা মোকাবিলায় যার প্রায় সবগুলোই এখন সচল। বৃষ্টি না হওয়ায় এসব সেচপাম্পের মাধ্যমে এক বিঘা জমিতে পানি দিতে কমপক্ষে দুই হাজার টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।


ফলে চলতি আমনের মৌসুমে ১০ লাখ ৩৯ হাজার ৭২০ বিঘা জমিতে সেচ বাবদ কৃষকদের অতিরিক্ত খরচ হবে প্রায় ২০৮ কোটি টাকা।


প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে কৃষি বিভাগ। পানির ঘাটতি মেটাতে সম্পূরক সেচের পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুশান্ত তরফদার।


তিনি বলেন, 'সেচ ব্যবস্থাপনায় আমরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কৃষক আমন আবাদে লাভবান হবে।'


আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত বছর যশোর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৯০৩ মিলিমিটার। আর এবছর জুলাই মাস পর্যন্ত ৬৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গাছপালা নিধনের পাশাপাশি নদী-নালা, খাল-বিল ভরাটসহ নানা কারণে জলবায়ুতে এমন বিরূপ প্রভাব।


চলতি মৌসুমে যশোর জেলায় ১ লাখ ৩৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ ভাগ জমিতে ধানের চারা লাগানো শেষ হয়েছে।


আরও খবর




শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন