শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

বুন্দেসলীগা জয় করে ইতিহাস গড়ল লেভারকুসেন

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সেই ১৯৯৩ সালে শেষবার মেজর শিরোপা জিতেছিল লেভারকুসেন, জার্মান কাপ। এরপর কেটে গেছে ৩১টি বছর। এরপর বারবার খুব কাছে গিয়ে হতে হয়েছে আশাভঙ্গ। তবে স্বপ্নের চলতি মৌসুমে বেশ আগে থেকেই বুন্দেসলিগার সুবাস পাচ্ছিল লেভারকুসেন। জিতলেই চ্যাম্পিয়ন - এই সমীকরণ মাথায় রেখে ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত জার্মানির শীর্ষ লিগের শিরোপার মুকুট উঠল জাবি আলোনসোর রুপকথার গল্প লিখা লেভারকুসেন। শেষ হল বায়ার্ন মিউনিখের ১১ বছরের একচেটিয়া আধিপত্য।


রবিবার (১৪ এপ্রিল) রাতের ম্যাচে ঘরের মাঠ বে অ্যারেনাতে ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে আগেভাগেই শিরোপা উৎসবে মেতেছে লেভারকুসেন। সেই সাথে চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে ৪৩ ম্যাচে অপরাজিত রইল তারা। ২৯ ম্যাচ শেষে ২৫ জয়ে ৭৯ পয়েন্ট লেভারকুসেনের। বায়ার্নের পয়েন্ট ৬৩।



এই ম্যাচের আগে আলোনসো বলেছিলেন, আগাম উৎসব না করে প্রতিপক্ষকে সম্মান দেখাতে চান তারা। তবে টেবিলের ১২ নম্বর দল ব্রেমেনের বিপক্ষে লেভারকুসেনের জয়ের ব্যাপারে বাজি ধরার লোকের সংখ্যাটাই ছিল বেশি। অবিশ্বাস্য এক মৌসুমে এই দলটিকে কেউই থামাতে পারেনি। আর শেষ পর্যন্ত হয়েছেও তাই।


এর মধ্য দিয়ে এক দীর্ঘ আফসোসের অবসান ঘটল লেভারকুসেনের। বুন্দেসলিগায় শিরোপা না জিতে রেকর্ড পাঁচবার রানার্সআপ হওয়ার পর অবশেষে তাদের হাতে ধরা দিল লিগ শিরোপা। অবশ্য যেই লেভেলের ফুটবল দলটি খেলছে, তাতে এমনটা না হলে সেটাই বরং হত বিস্ময়কর।


মৌসুম জুড়ে অনেকবার প্রত্যাবর্তনের গল্প লিখে হারা ম্যাচ জিতেছে লেভারকুসেন, কখনও করেছে ড্র। তবে হার মানেনি একবারও। অদম্য ফুটবলের প্রতীক হয়ে ৯০ মিনিট প্রাণপণ লড়ে গেছেন আলোনোর যোদ্ধারা।


তবে এই ম্যাচে তেমন কিছু প্রয়োজন হয়নি তাদের। ২৫তম মিনিটে পেনাল্টি থেকে লিড এনে ভিক্টর বোনিফেস। বিরতির ১৫ মিনিট পর ব্যবধান বাড়ান গ্রানিত গ্রানিত জাকা। ম্যাচে যাও একটু রোমাঞ্চের সম্ভাবনা ছিল, সেটাও শেষ করে ৬৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফ্লোরিয়ান উইর্টজ।


বাকি সময়টা জুড়ে খেলোয়াড় থেকে শুরু করে বে অ্যারেনায় উপস্থিত সব লেভারকুসেন ভক্তদের একটাই অপেক্ষা, কখন বাজবে ম্যাচ শেষের বাঁশি। এমন একটা দিনের অপেক্ষায় যে বছরের পর বছর কেটে গেছে ক্লাবটির সবার। এরই মাঝে আনন্দের মাত্রা বাড়িয়ে ৮৩তম মিনিটে আবারও গোলের দেখা পান উইর্টজ। ক্লাবের ইতিহাস গড়ার রাতটিকে আরও স্পেশাল বানিয়ে সাত মিনিট বাদে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।


অবশেষে রেফারি শেষ বাঁশি বাজাতেই গর্জনে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই মাঠের ভেতর ও বাইরে চলা উৎসবের রেনু যেন ছড়িয়ে পড়ল ছোট লেভারকুসেন শহরের আনাচে কানাচে। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার বলে কথা। ইতিহাসের সাক্ষী হওয়া বলে কথা!


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই