শিরোনাম
আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

বুটের আঘাতে ইউরোজয়ী গোলরক্ষকের মুখ ক্ষত-বিক্ষত

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফ্রান্সের ক্লাব ফুটবলে কতটা শরীর-সর্বস্ব খেলার প্রদর্শনী চলে, সেই আলোচনা নতুন নয়। লিওনেল মেসি ও নেইমার জুনিয়ররা প্যারিসিয়ান সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালে অতিরিক্ত ফাউল নিয়ে সমালোচনা হয়েছিল। তেমনই এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রতিপক্ষ মোনাকো ফুটবলারের বুটের কাটায় ক্ষত-বিক্ষত হয়েছে তার মুখ।




ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকবেন, সেই সময়ই এগিয়ে এসে শট মারার আগে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।


ঠিক পেনাল্টি বক্সের কাছে যেতেই উইলফ্রাইড দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন, তখনই তিনি নিচে নামার সময় তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি ক্ষত সৃষ্টি হয়ে তৎক্ষণাতই রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ।




শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে ৪-২ গোলের বড় ব্যবধানে। এর আগে বিভৎস সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো। যা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস, ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না, তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’


ভয়াবহ দুর্ঘটনার পর দোন্নারুমাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও অজানা। আগামীকাল (শুক্রবার) তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পিএসজি, ‘মুখে কয়েকটি কাটাছেঁড়া নিয়ে ট্রমায় থাকা দোন্নারুমা প্যারিসে দলের সঙ্গে ফিরবেন। এরপর আগামীকাল তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে এবং পরবর্তীতে কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।’


আরও খবর




বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’