
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য যাচাই ও তালিকা প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হবে।





























