
বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২ জন।
২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কাঞ্চনাবাদস্হ বিজিসি ট্রাষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের হেলপার চকরিয়া এলাকার কবির হোসেনের ছেলে ফরিদ (৩৫) ও লোহাগড়া উপজেলার আদুনগর গ্রামের আবদুল ওয়াজেদ'র ছেলে ফরিদ (৬৫) নামের এক যাত্রী আহত হয়। স্হানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




























