শিরোনাম
আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে রাতের তাপমাত্রা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড থেকে বোয়ালখালী উপজেলার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। কিন্তু এই দুই এলাকার তাপমাত্রার পার্থক্য প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বোয়ালখালীতে যখন স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে, দক্ষিণ বাকলিয়ার বাসিন্দারা তখন গরমে অতিষ্ঠ।


পাহাড়, নদী-লেক আর সাগরঘেরা এক সময়ের সবুজ শহর চট্টগ্রামের তাপমাত্রা দিনদিন বেড়েই চলেছে। গত তিন দশকে চট্টগ্রাম শহরের বার্ষিক গড় তাপমাত্রা বেড়েছে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে চট্টগ্রাম উপকূলে বাড়ছে তাপপ্রবাহের হার। পাশাপাশি উষ্ণ বায়ুপ্রবাহের কারণে চট্টগ্রামে বাড়ছে রাতের তাপমাত্রা।



চট্টগ্রাম নগরীর ৪৫ শতাংশ এলাকাকে চিহ্নিত করা হয়েছে ‘বিল্ড-আপ’ এরিয়া হিসেবে। যেসব এলাকায় অপরিকল্পিত নগরায়ণের ফলে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে তৈরি হচ্ছে একাধিক ‘আরবান হিট আইল্যান্ড’। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপ অনুভূত হচ্ছে। ক্রমবর্ধমান এই তাপমাত্রার কারণে বেড়েছে হিট স্ট্রোক এবং ত্বকের ক্যানসারের মতো রোগ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধরা।



দুই পৃথক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং বিভাগ ও অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ দেওয়ান এসব গবেষণা পরিচালনা করেন।


গবেষকরা মনে করেন, অপরিকল্পিত অবকাঠামো ও ভবন নির্মাণের কারণে চট্টগ্রামে ‘আরবান হিট আইল্যান্ড’ তৈরি হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে চিরাচরিত ঋতুবিন্যাস। এ ধারা অব্যাহত থাকলে বন্দরনগরী চট্টগ্রাম শিগগির পরিণত হবে চরম ভাবাপন্ন আবহাওয়া এলাকায়।



সম্প্রতি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক তাদের এক গবেষণায় চট্টগ্রাম শহরের ওয়ার্ডভিত্তিক তাপপ্রবাহের মাত্রা নির্ণয়ের চেষ্টা করেন। ওই গবেষণায় রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে ১৭টি শারীরিক ও আর্থ-সামাজিক দিক বিশ্লেষণ করা হয়েছে।




এতে বলা হয়েছে, অপরিকল্পিত নগরায়ণের ফলে বহুতল ভবনগুলো ঘিরে হিট ওয়েভ বেশি কার্যকর। ফলে নগরে দিনে-রাতে প্রায় সমান তাপ অনুভূত হচ্ছে। চট্টগ্রাম নগরের ৭টি ওয়ার্ড তাপপ্রবাহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া তিনটি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে উষ্ণতার জন্য ‘হটস্পট’ হিসেবে। চট্টগ্রাম নগরের হটস্পট হলো ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ও ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড।



এছাড়াও ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো- পশ্চিম ষোলশহর, দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, লালখান বাজার, পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া ও পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড।


চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ রায় রাজ বলেন, ‘আরবান হিট আইল্যান্ড হলো কোনো শহরের সেই এলাকা, যেখানে মানবসৃষ্ট কারণে আশপাশের এলাকার তুলনায় উষ্ণতা বেশি। গ্লাস কোডেড বিল্ডিং, ভবনের ছাদ, পিচঢালাই সড়ক কিংবা ঢালাই করা এলাকা উন্মুক্ত মাটির তুলনায় বেশি তাপ ধরে রাখে। যেসব এলাকায় গাছপালা ও জলাশয় কম এবং যন্ত্রচালিত যানবাহন বেশি- সেসব এলাকায় হিট আইল্যান্ড তৈরি হয়।’


এছাড়া মানুষের বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থাও গরমের তীব্রতার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন দেবাশীষ রায় রাজ।


প্রায় তিন দশক ধরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও উপকূলীয় এলাকায় তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। এসব কারণে চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে রাতের তাপমাত্রা। এ সময়ে ঢাকার তুলনায় চট্টগ্রামে রাতের তাপমাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ঢাকায় যেখানে বেড়েছে শূন্য দশমিক ২৩ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সেখানে বেড়েছে শূন্য দশমিক ৫২ ডিগ্রি সেলসিয়াস।


সম্প্রতি বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক আয়োজিত এক ওয়েবিনারে উপস্থাপিত এক প্রবন্ধে এসব তথ্য উঠে এসেছে। প্রবন্ধটি উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ দেওয়ান।



গবেষণায় গত ২০ বছরের (২০০০-২০২০) ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের বেলায় গ্রামের সঙ্গে ঢাকার তাপমাত্রার গড় পার্থক্য ২ দশমিক ৭৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এ সময় চট্টগ্রামের পার্থক্য এক দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রাতে ঢাকায় তাপমাত্রার পার্থক্য এক দশমিক ৫৭ ডিগ্রি সেলসিয়াস হলেও চট্টগ্রামে তা এক দশমিক ৯০ ডিগ্রি। অর্থাৎ চট্টগ্রামে দিন এবং রাতের তাপমাত্রায় তেমন কোনো পার্থক্য নেই।



এছাড়া ১৯৯৩ থেকে ২০২২ সালের আবহাওয়ার দৈনিক উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, দেশের উপকূলীয় অঞ্চলে বছরে ১৫ দিনের বেশি দাবদাহ ছিল এমন জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম।


চট্টগ্রাম ছাড়াও তাপপ্রবাহ বাড়ছে এমন উপকূলীয় এলাকাগুলো হলো- কক্সবাজার, নোয়াখালীর হাতিয়া, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা।


চট্টগ্রামে রাতের তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে অধ্যাপক আশরাফ দেওয়ান  বলেন, ‘গত কয়েক দশক ধরে বঙ্গোপসাগরে তাপমাত্রা বাড়ছে। পাশাপাশি চট্টগ্রাম শহরের ওপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৈশ্বিক উষ্ণায়নের ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সাগর থেকে ভূ-ভাগে প্রবেশ করছে উষ্ণ বায়ু।’


তিনি আরও বলেন, ‘একইভাবে রাতের বেলায় শহরে জনসংখ্যার উপস্থিতি, কলকারখানার কার্যক্রম ও অতিরিক্ত মনুষ্য কর্মকাণ্ডের ফলে চট্টগ্রামে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যাচ্ছে।’



চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, চট্টগ্রাম শহরে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় বাকলিয়া ও মাদারবাড়ী এলাকায়। গবেষণার সময়ে এ দুই এলাকায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গ্রামের তুলনায় চট্টগ্রাম শহরের এই অংশের তাপমাত্রার পার্থক্য ৬ থেকে ৭ ডিগ্রি 


এছাড়া নগরের আগ্রাবাদ, কোতোয়ালি, চট্টগ্রাম বন্দর, কাট্টলি, লালখান বাজার ও পাঁচলাইশ এলাকায় গ্রামের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি।



গবেষণা অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রায় ৭ দশমিক ৬১ শতাংশ অঞ্চল উচ্চ তাপপ্রবাহের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। এছাড়া উচ্চ এবং মাঝারি শ্রেণির ঝুঁকিতে রয়েছে যথাক্রমে ২৬ দশমিক ৪০ ও ২৮ দশমিক ৫৪ শতাংশ এলাকা।


গবেষণায় দেখা গেছে, দিনে চট্টগ্রাম শহরের সঙ্গে গ্রামের সবচেয়ে বেশি (৩ দশমিক ১৪ ডিগ্রি) তাপমাত্রার পার্থক্য হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া জানুয়ারি মাসে রাতে সবচেয়ে বেশি (২ দশমিক ৪০ ডিগ্রি) তাপমাত্রার পার্থক্য দেখা যায়।



এ বিষয়ে অধ্যাপক আশরাফ দেওয়ান বলেন, ‘চট্টগ্রামে তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায় মানুষের। উপকূলবর্তী এই শহরের সবুজ সব পাহাড় ছিল রক্ষাকবচ, গত দুই দশকে যা নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। অপরিকল্পিত নগরায়ণের কারণে বৃষ্টি যেমন কমেছে, তেমনই জলাধার ভরাটের মাধ্যমে সারফেস ওয়াটারের ক্ষেত্রগুলোও ধ্বংস করা হয়েছে।’


আরও খবর




আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা