শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

দাবদাহে পুড়ছে নগর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কয়েক দিনের টানা দাহদাহে বিপর্যস্ত নগরজীবন। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে দম বন্ধ হওয়া পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীজুড়ে। ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। বাসের ভেতরে হাঁসফাঁস যাত্রীরা, রাস্তায় কাহিল পথচারী, আর খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ-সবাই ক্লান্ত। এমন অবস্থায় সবার একটাই অপেক্ষা, কবে নামবে স্বস্তির বৃষ্টি।


বুধবার (২২ এপ্রিল) দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা নেই রাজধানীতে। আবহাওয়া অফিসের যে বার্তা তাতে আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে দুপুরে তপ্ত রোদ না থাকলেও গরম ছিল অনেক। এমন গরমে অতীষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী।



দুপুর ১২টার দিকে ভিক্টর বাসে করে পল্টন থেকে নতুনবাজার যাচ্ছিলেন গণমাধ্যম কর্মী সায়েদুল হক। বাড্ডা লিংক রোডে আসার পর যানজটে আটকে যায় তার গাড়ি। অতিরিক্ত যাত্রীর কারণে ভেতরে থাকা যাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। হঠাৎ গাড়ি ছেড়ে দেওয়ার পর এক যাত্রীকে উঠাতে গিয়ে তোপের মুখে পড়েন চালক ও তার সহকারী। অতিরিক্ত গরমের কারণে মেজাজ হারিয়ে ফেলেন তারা।


শুধু ওই বাসটিই নয়। প্রতিটি গণপরিবহনে চিত্র এমন ভয়াবহ। অতিরিক্ত যাত্রী আর গরমে বাসের ভেতর যেন উত্তপ্ত চুল্লি। জানালা খোলা থাকলেও ঢুকছে না বাতাস। ঘামে ভিজে একাকার যাত্রীদের অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে আছেন। কারও হাতে পানির বোতল, কেউবা কাগজ দিয়ে বাতাস করছেন।


মাঝেমধ্যে তীব্র গরম আর ভিড়ের কারণে যাত্রীদের মধ্যে তর্কাতর্কি করতেও দেখা গেছে। ভিক্টর বাসটির এক যাত্রী বলেন, ‘তীব্র গরমের কারণে অফিসে যাওয়ার পথটাই এখন সবচেয়ে কষ্টের। বাসে উঠলেই মনে হয় এই বুঝি দম বন্ধ হয়ে যাবে।’



শুধু বাসযাত্রীই নয়, রাস্তায় থাকা পথচারীদের অবস্থাও কাহিল। মাথায় কাপড় বা ছাতা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে। তবুও তপ্ত সড়কে হাঁটতে গিয়ে কেউ কেউ বারবার থামছেন, অনেকে খুঁজছেন একটু ছায়া বা পানির ব্যবস্থা।


সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক, নির্মাণশ্রমিক, ভ্যানচালক-যাদের কাজ থামানোর সুযোগ নেই, তাদের দিন কাটছে চরম কষ্টে। রোদে পুড়ে, ঘামে ভিজে কাজ চালিয়ে যেতে হচ্ছে জীবিকার তাগিদে।


মধ্যবাড্ডা এলাকায় এক নির্মাণশ্রমিক বলেন, ‘দুপুরের রোদে লোহা ধরাই যায় না, হাত পুড়ে যায়। তবুও কাজ থামানোর সুযোগ নেই, না করলে মজুরি পাব না।’


শাজাহানপুর এলাকার একটি রোস্তোরাঁয় রান্নার কাজে নিয়োজিত এক কর্মী বলেন, ‘চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, এজন্য গরমটা বেশি লাগে। মাথা ঝিমঝিম করে। কিন্তু উপায় নো নেই। সংসার চালাতে হলে কাজ তো করতেই হবে।’


নতুনবাজার এলাকায় শফিকুল নামে এক রিকশাচালক বলেন, ‘রোদে রিকশা চালানো অনেক কষ্টের কাজ। মাঝে মাঝে মনে হয় মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু উপায় তো নেই। রিকশা না চালালে আয় হবে না।’




সেখানে থাকা আরেক রিকশাচালক কায়সার বলেন, ‘গরমে প্যাডেল চালাতে খুব কষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই গা থেকে টপটপ করে পানি পড়ে। তাছাড়া গরমে যাত্রীও কমে গেছে। আবার রাস্তায় বের হলেই শরীরটা কেমন দুর্বল লাগে। তবুও সংসার চালানোর তাগিদে রিকশা চালাতে হয়।’


বারিধারা এলাকার এক রিকশাচালক বলেন, ‘সকাল থেকে রিকশা চালাচ্ছি। গরমের কারণে মাঝেমধ্যে বিশ্রাম নিতে হচ্ছে। আমাদের এখানে সড়কে গাছ বেশি হওয়ায় তুলনামূলক গরম কম। তারপরেও যে গরম এজন্য মাঝেমধ্যে বিশ্রাম নিতে হচ্ছে।’


চিকিৎসকরা বলছেন, এমন গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই সবাইকে বেশি করে পানি পান ও অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।


বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য যে পূর্বাভাস আবহাওয়া অধিদফতর দিয়েছে, তাতে আজ ঢাকায় বৃষ্টি হওয়ার কোনো সুখবর নেই। তবে চার বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি ১৪ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সরকারি সংস্থাটি।



আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের (৮টি জেলা) ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস আছে। এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ঢাকার বৃষ্টি না হওয়ার আভাস দেওয়া হলেও ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বর্ধিত পাঁচদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক