শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার সড়কে নজর রাখছে ‘এআই ক্যামেরা’

ডিজিটাল শৃঙ্খলা নাকি নতুন জটিলতা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৩ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৩ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা’। এখন থেকে সিগন্যাল অমান্য করলে বা নিয়ম ভাঙলে ট্রাফিক সার্জেন্টের বাঁশির অপেক্ষায় থাকতে হবে না; বরং স্বয়ংক্রিয়ভাবে মামলা চলে যাবে গাড়ির মালিকের মোবাইল ফোনে ও ঠিকানায়।



আপাতত রাজধানীর গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে এই কার্যক্রম শুরু হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে এই প্রযুক্তির আওতা ৬০টি স্পটে এবং এক বছরের মধ্যে ১২০টি পয়েন্টে সম্প্রসারণ করা হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সংস্কার ছাড়া শুধু প্রযুক্তি দিয়ে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া কঠিন।


সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলশান-২ ও বনানীসহ নির্ধারিত পয়েন্টগুলোতে বিশেষ ধরনের হাই-ডেফিনিশন ক্যামেরা বসানো হয়েছে। এআই প্রযুক্তিসম্পন্ন এই ক্যামেরাগুলো সড়কের প্রতিটি যানবাহনের গতিবিধি ট্র্যাক করছে। যখনই কোনো গাড়ি লাল সংকেত অমান্য করছে বা উল্টো পথে চলছে, ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সেই মুহূর্তের ভিডিও চিত্র ও নম্বর প্লেটের ছবি ধারণ করে নিচ্ছে।


পরবর্তীতে বিআরটিএ-র ডাটাবেজ থেকে মালিকের তথ্য নিয়ে ডিজিটাল পদ্ধতিতে মামলা দায়ের করা হচ্ছে। ডিএমপি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এই ক্যামেরায় ২ হাজারের বেশি নিয়ম ভঙ্গের দৃশ্য ধরা পড়েছে এবং ৪০০-এর বেশি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে চালক বা মালিকের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।


নতুন এই পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে চালকদের মধ্যে। তবে বেশিরভাগই একে ইতিবাচক হিসেবে দেখছেন।


মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম বলেন, 'সরকারের এই উদ্যোগটা দারুণ। পুলিশ না থাকলেও এখন ক্যামেরা আমাদের দেখছে, এই ভয়ে অন্তত মানুষ সিগন্যাল মানবে। তবে কার্যক্রমটা যদি আরও স্বচ্ছ হয় এবং ছোট-বড় সব গাড়ির ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয়, তবেই সড়কে শৃঙ্খলা ফিরবে।'


এক প্রাইভেটকার চালক বলেন, 'বিদেশে এমন প্রযুক্তি দেখে আসছি, এখন দেশে হচ্ছে দেখে ভালো লাগছে। তবে আমাদের ডাটাবেজ ঠিক আছে কি না সেটা বড় প্রশ্ন। আমি নিয়ম না ভাঙলেও যদি ভুল করে মামলা আসে, তবে সেটা হবে ভোগান্তির কারণ।'


বাস চালক রহিম মিয়া বলেন, 'রাস্তায় জ্যামের কারণে অনেক সময় আমরা বাধ্য হয়ে সিগন্যাল ডিঙাই। এখন ডিজিটাল মামলা হলে আমাদের সাবধান হতে হবে। তবে বাসের মালিকরা যেন চালকদের ওপর সব দায় না চাপায়, সেটা সরকারকে দেখতে হবে।'



গুলশান-২ মোড়ে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট বলেন, 'প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের কাজ কিছুটা সহজ হয়েছে। মানুষ এখন আগের চেয়ে বেশি সচেতন। দেখা যাচ্ছে খুব ভোরে যখন রাস্তায় পুলিশ থাকে না, তখনও চালকরা সিগন্যাল লাইট দেখে গাড়ি থামাচ্ছেন। প্রায় ৬০ শতাংশ গাড়ি এখন নিয়ম মেনে চলছে।'


প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।


যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, মূল সড়কে অটোরিকশা বা ধীরগতির যানবাহনের ভিড় রেখে এআই ক্যামেরাকে পুরোপুরি কার্যকর করা একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া বাংলাদেশে অনেক সময় একই নম্বর প্লেটে একাধিক গাড়ি চলার অভিযোগ পাওয়া যায়। বিআরটিএ সার্ভারের সক্ষমতা না বাড়িয়ে এবং পলিসিগত বড় পরিবর্তন না এনে শুধু প্রযুক্তি দিয়ে সমাধান আসবে না।


অন্যদিকে, অধ্যাপক ড. শামসুল হক প্রচারণার অভাবকে বড় করে দেখছেন। তিনি বলেন, 'দেশের অনেক চালক এখনো এই সিস্টেম সম্পর্কে জানেনই না। প্রচার-প্রচারণা পেশাদারিত্বের সাথে হয়নি। বিশ্বের উন্নত দেশগুলো এআই ব্যবহার করে সুফল দেখাচ্ছে কারণ তাদের সিস্টেম গোছানো। আমরা যদি এই অত্যাধুনিক প্রযুক্তিকে এনেও সঠিক ব্যবস্থাপনার অভাবে কাজে লাগাতে না পারি, তবে দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।'


প্রচারে ঘাটতির অভিযোগ নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, 'যেকোনো নতুন প্রযুক্তি চালুর সময় কিছু ভুল-ত্রুটি বা সীমাবদ্ধতা থাকতে পারে। আমরা গণমাধ্যমের সহায়তায় এটি প্রচার করছি। শুরুতে কিছুটা জটিলতা থাকলেও আমরা বদ্ধপরিকর যে এই মেগা সিটির ট্রাফিক ব্যবস্থাকে একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাব।'


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক