শিরোনাম
কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

দেশের সমৃদ্ধির জন্য উদ্ভাবনী শক্তিকে আরো প্রসারিত করতে হবে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশকে এগিয়ে নিতে উদ্ভাবনী শক্তিকে প্রসারিত করতে হবে। বর্তমান সরকার জনপ্রশাসনে কাজের গতিশীলতা, উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ইনোভেশনে জোর দিয়েছে।



সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিটিআরসির বাস্তবায়িত উদ্ভাবন গুলোর ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মহিউদ্দিন আহমেদ বলেন, ইনোভেশন বলতে আমরা বুঝি একটি নতুন ও আধুনিক ধারণা, পদ্ধতি, প্রোডাক্ট, প্রযুক্তি বা পরিকল্পনা যা একটি ব্যক্তি, সংস্থা বা সমাজ তৈরি করে বা প্রয়োজনীয় পরিবর্তন এনে থাকে। ইনোভেশন অনেকগুলো ফর্মে আসতে পার। যেমন- প্রযুক্তিগত ইনোভেশন, প্রক্রিয়াবদ্ধ ইনোভেশন, পণ্য ইনোভেশন। এটি ব্যক্তিগত, সামাজিক এবং পেশাদার সর্বোপরি একটি দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।



বিটিআরসি চেয়ারম্যান বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গঠন করতে চায়। তাই চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা পেতে দেশের সকল খাতে আমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। এর পাশাপাশি নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তির সংমিশ্রণের মাধ্যমে উন্নত দেশের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে হবে। আমাদের সকল পেশার কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী মানষিকতা তৈরি করতে হবে।


তিনি আরও বলেন, ইনোভেশনই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং ইনোভেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সরকারের একান্ত প্রচেষ্টায় ইনোভেশনকে প্রাতিষ্ঠানিক রূপদানের ফলে সেবা সহজীকরণে অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এর সুফল পাচ্ছে দেশের সাধারণ জনগণ।


বিটিআরসির ইনোভেশন শোকেসিং সম্পর্কে তিনি বলেন, ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা’ এর অংশ হিসেবে বিটিআরসি হতে পূর্বে উদ্ভাবিত সেবাগুলো নিয়ে আজকের এই ইনোভেশন শো-কেসিং এর আয়োজন করা হয়েছে। আজকে এখানে মোট ৭টি উদ্ভাবনী উদ্যোগের প্রদর্শন করা হবে যার প্রতিটিই বর্তমানে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি উদ্ভাবনই একাধারে আমাদের সেবাদান পদ্ধতিকে যেমন সহজ

করেছে তেমনি জনসাধারণ এবং কমিশনের সেবা গ্রহীতাদের জন্য সুফল বয়ে এনেছে। প্রতিটি উদ্ভাবনী উদ্যোগের উৎকর্ষতা আপনাদের মুগ্ধ করবে।


বিটিআরসির বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবনী কার্যক্রম কেবল দেশের মাটিতেই নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি লাভ করেছে জানিয়ে তিনি আরও বলেন, বিষয়টি আমাদের জন্য গর্বের। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত থাকবে। কেননা ইনোভেশন সবসময় নতুন দিকের উন্মোচন করে দেয়।


এসময় বিটিআরসির কমিশনার, বিভিন্ন বিভাগের কমিশনার মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর




কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা