শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ঢাকার ভবিষ্যৎ কী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দিন দিন রাজধানী ঢাকার চাহিদা বেড়েই চলেছে। চাকরিজীবী, সেবাগ্রহীতা কিংবা রোগী দেশের সকল নাগরিকের ভরসার শেষ জায়গা যেন রাজধানী ঢাকা। নানা কারণে, প্রয়োজনে, নানা স্বার্থে ঢাকা যেন হয়ে উঠছে রোজগারের নগরী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এর জন্য দায়ী ঢাকাকে কেন্দ্রীয়করণ করার নীতি। বারবার বলা হলেও কিংবা পরিকল্পনা নেয়া হলেও ঢাকাকে এখনও বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নেয়নি সরকার। যদিও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলছেন, ঢাকামুখীতা নিরুৎসাহিত করতে শহরের নাগরিক ট্যাক্স কয়েকগুন বাড়িয়ে দিতে হবে।


বুড়িগঙ্গার আকাশ তখনও অন্ধকারচ্ছন্ন দেখা মেলেনি সূর্যের। রাতের শেষ ভাগের আঁধার ভেদ করে ক্যামেরার লেন্সে পড়ছিলো দূরের লঞ্চের সার্চ লাইটের ঝলকানি। হয়তো নোঙরের জন্য যুতসই জায়গা খুঁজছে।


এরপর এক এক করে বুড়িগঙ্গার বুকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো। এরই মধ্যে শোয়ারিঘাট মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুর। আর ঘুম ঘুম চোখে তখন যাত্রীরা লঞ্চ থেকে নেমে ছুটতে থাকেন রোজগারের শহর ঢাকার বিভিন্ন প্রান্তে।


নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, ছাত্র-শিক্ষক, রোগী কিংবা চিকিৎসক সবাই এসেছেন নানা প্রয়োজনে।


যাত্রীদের একজন বলেন, 'গ্রামে কাজ কম তাই ঢাকা আসছি রাজমিস্ত্রি কাজের জন্য।'


আরে একজন বলেন, 'আমার খালু এক্সিডেন্ট করছে ভোলা হাসপাতাল থেকে ফেরত দিয়েছে এইজন্য ঢাকা নিয়ে আসছি।'


দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২টি জেলার মানুষ যখন নদী পথে কর্মের খোঁজে রাজধানীতে ঢুকছেন, তখন পিছিয়ে নেই উত্তর ও পূর্ব জনপদও। কমলাপুর স্টেশনে ভোর থেকে আসতে থাকে সুবর্ন এক্সপ্রেস, মহানন্দা কিংবা তিস্তা। যেখানে নানা স্বার্থ জড়িয়ে থাকা এই শহরে কেউ ফিরছেন ছুটি শেষে, কেউবা এসেছেন লেখাপড়া শেষে চাকুরির খোঁজে, কেউবা আবার সন্তানকে নিয়ে এসেছেন উচ্চ শিক্ষার জন্য।


ঢাকায় আসা একজন বলেন, 'কোম্পানিগুলোর হেডকোয়াটার ঢাকা। আপনাকে ঢাকায় আসতে হবে।'


আরেকজন বলেন, 'ব্যবসা অর্থনীতি সবকিছু ঢাকা কেন্দ্রীক হওয়ায় এখানে আসতে হবে।' 


শুধু দূরের নগর কিংবা জনপদই নয়, প্রতিদিন নানা কাজে ঢাকায় আসছেন আশপাশের জেলারও হাজারো মানুষ। বিশেষ করে যে কোন কর্মব্যস্ত দিনে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নামার মুখে তাকালেই তা চোখে পড়বে। যানজটের শহরে বাস থামার সাথে সাথেই চাকুরীজীবীদের ছুটে চলা। লাইন ধরে সবাই ছুটছেন যার যার আয় রোজগারের পানে। রোজগারের ঢাকা যেন সবাইকে তাড়া করছে কর্মের দিকে।


নাগরিকদের একজন বলেন, 'আমি একজন সরকারি নার্স। আমারে ট্রেনিং পড়েছে ঢাকা বারডেম হাসপাতালে। আমি বাধ্য হয়েছি ঢাকাতে  আসতে। আমি এসেছি কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।'


আরেকজন বলেন, 'নোয়াখালী ভালো চিকিৎস্যা ব্যবস্থা থাকলে আর ঢাকায় আসতে হতো না।'


সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, তিলোত্তমা ঢাকায় প্রতিদিন প্রায় ১৭শ’ মানুষ আসছেন এবং বছরে ঢাকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় ৬ লাখ মানুষ। 


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ঢাকায় সবচেয়ে বেশি মানুষ আসেন দাপ্তরিক কাজ ও চাকরির খোঁজে। মোট পুরুষ আগমনের সাড়ে ২৪ শতাংশই আসেন দাপ্তরিক কাজে। আর চাকরি বা কাজের খোঁজে আসেন প্রায় ২৩ শতাংশ। এছাড়া উচ্চ শিক্ষার জন্য প্রায় ৮ শতাংশ ও ব্যবসায়িক কাজে সোয়া চার শতাংশ পুরুষ রাজধানীতে আসেন। 


আর নারীরা সবচেয়ে বেশী আসেন বিবাহের কারণে। যা মোট নারী আগমনের প্রায় সাড়ে ২৯ শতাংশ। চাকরি বা কাজের খোঁজে ঢাকায় আসছেন সাড়ে ৫ শতাংশ। উচ্চ শিক্ষায় পৌনে ৫ আর নারীদের মধ্যে দাপ্তরিক কাজে আসছেন ৪ শতাংশ। 


এছাড়া বছরে যে পরিমাণ মানুষ শহরের বস্তিতে আসেন, তাদের মধ্যে ৭ শতাংশই জলবায়ু পরিবর্তনের কারণে আসতে বাধ্য হচ্ছেন।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উপ-পরিচালক আলমগীর হোসেন বলেন, 'একবার কেউ যদি ঢাকায় আসেন এবং কর্মসংস্থান পেয়ে যান তাহলে দেখা যায় তাদের পরিবারও ধিরে ধিরে আসতে শুরু করে।'


বিশ্লেষকরা বলছেন, দেশে সমন্বিত ব্যবস্থায় উন্নয়ন না হওয়ায় মানুষের শহরমুখীতা দিন দিন বাড়ছে। ঢাকায় সব কিছুর সদর দফতর রেখে এই প্রবণতা কমানো কঠিন। তারা বলছেন, জেলা পর্যায় পর্যন্ত কর্মক্ষেত্র ছড়িয়ে দিতে হবে। আর তা না দিতে পারলে ২০৪০ সালে দেশে প্রতি ২ জনের মধ্যে একজন মানুষ শহরে বসবাস করবে বলে মনে করেন তারা। যার ফলে নগরীর সকল সেবা সংস্থাগুলো তখন পুরোপুরি ভেঙে পড়বে।


জনসংখ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, 'সকল কিছুর হেডকোয়াটার করে ফেলেছি ঢাকায় আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি সেটা কিন্তু আসলে হচ্ছে না। যদি এইগুলোতে গ্রাম বা জেলা পর্যায়ে সুপরিকল্পিতভাবে করা যেত তাহলে কিন্তু ঢাকায় আর আসার প্রয়োজন পড়তো না। '


স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাওয়ায় তারা আর গ্রামে থাকতে চাচ্ছেন না।’ 


তাই শহরমুখীতা কমাতে বসবাসের ওপর কর বা হোল্ডিং ট্যাক্স আরো বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। এছাড়া সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা বাড়িয়ে গ্রামে কর্মসংস্থান বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।


বিআইডিএস এর তথ্য বলছে, গ্রাম ও পৌর এলাকায় অকৃষি খাতের আয় ১ শতাংশ বাড়লে শহরমুখী মানুষের চাপ কমবে ৪ থেকে ৭ শতাংশ পর্যন্ত। 


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন