শিরোনাম
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাতেই টাকার ছড়াছড়ি!

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশের প্রাণকেন্দ্র ঢাকা। এটি দেশের রাজধানী ছাড়াও সিংহভাগ অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে দেশের প্রধান শিল্পপ্রতিষ্ঠান, করপোরেট হেডকোয়ার্টার্স, আন্তর্জাতিক সংস্থার শাখা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঢাকার শক্তিশালী অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অব্যাহত ব্যবসায়িক সুযোগের ফলে দেশের প্রায় সব ব্যাংক তাদের মূল বিনিয়োগ ঢাকার দিকে প্রবাহিত করছে। এ কারণে ব্যাংকগুলো ঢাকাকে নিজেদের বিনিয়োগের মূল ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। ফলে ঢাকাতেই টাকার ছড়াছড়ি।


সারাদেশের বিভাগ, জেলা ও থানা পর্যায়ে ব্যাংগুলোর আমানত ও বিনিয়োগ বা ঋণ বিতরণের পরিসংখ্যাণ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সব শেষ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। যা তার আগের সেপ্টেম্বর প্রান্তিকে ছিল ১৮ লাখ ২৫ হাজার ৩৩৮ কোটি। তিন মাসে আমানত বেড়েছে ১৮ হাজার কোটিরও বেশি। বিপরীতে গত ডিসেম্বর প্রান্তিকে ব্যাংকগুলোর মোট ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৮৭৭ কোটি টাকা। যেখানে গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলো মোট ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ১৯ হাজার ৯১৭ কোটি টাকা। সে হিসেবে তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৬৩ হাজার কোটি টাকা। বরাবরের মতো ঋণ বিতরণে গুরুত্ব পেয়েছে শহরাঞ্চলে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঋণ বিতরণে অনীহা থেকেই গেছে। ঢাকা বিভাগে মোট আমানতের পরিমাণ ১১ লাখ ৪৯ হাজার ৭৭৯ কোটি টাকা। যা মোট আমানতের ৬১ শতাংশ।


তথ্য বলছে, গত ডিসেম্বর সব থেকে বেশি ঋণ বিতরণ হয়েছে ঢাকা বিভাগে। আর সব থেকে কম বিতরণ হয়েছে সিলেট বিভাগে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বর শেষে ঢাকা বিভাকে মোট ঋণ বিতরণ করা হয়েছে ১১ লাখ ৫২ হাজার ১৯০ কোটি। যা বিতরণকৃত মোট ঋণের ৬৮ দশমিক ৪৭ শতাংশ। ঢাকার পর পরই আমানত ও ঋণ বিতরণে অবস্থান করছে দেশের বণিজ্যিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম। গত একই সময়ে চট্টগ্রাম বিভাগে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ১১৮ কোটি টাকা। যা মোট ঋণের ১৮ দশমিক ২ শতাংশ।


অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের অবস্থা একেবারেই আলাদা। দেশের দক্ষিণ, উত্তর এবং পশ্চিমাঞ্চলের শহর বা গ্রামগুলোর মধ্যে ব্যাংকিং কার্যক্রমের অভাব স্পষ্ট। সেখানে ব্যবসা-বাণিজ্য চালাতে গিয়ে স্থানীয় উদ্যোক্তারা ঋণের অভাবে বিপাকে পড়ছেন। গ্রামীণ অর্থনীতির গতিশীলতা এবং অন্যান্য শহরের উন্নয়ন অনেকটাই থমকে গেছে। স্থানীয় উদ্যোক্তাদের জন্য যে বিনিয়োগ সুযোগ পাওয়া উচিত, তা তাদের একেবারেই মিলছে না। যেখানে ঢাকাতে বড় বড় ঋণ সুবিধা এবং বিনিয়োগের প্রাধান্য রয়েছে, সেখানে এই শহরগুলোর উদ্যোক্তাদের জন্য তা প্রায় অবাস্তব হয়ে দাঁড়িয়েছে। এর ফলে দেশের বৃহত্তর অংশে অর্থনৈতিক বৈষম্য আরও তীব্র হচ্ছে।


তথ্য বলছে, ঋণ বিতরণে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে ঋণ বিতরণের পরিমাণ ৬৪ হাজার ৫১৯ কোটি টাকা। পরেই রয়েছে খুলনা বিভাগ। যেখানে ঋণ বিতরণের পরিমাণ ৬৩ হাজার ৪৬৩ কোটি টাকা। এছাড়াও, রংপুর বিভাগে ঋণ বিতরণের পরিমাণ ৩৯ হাজার ৭৯৪ কোটি টাকা, ময়মনসিংহ বিভাগে ঋণ বিতরণের পরিমাণ ২১ হাজার ৮৯২ কোটি টাকা, বরিশাল বিভাগে ঋণ বিতরণের পরিমাণ ১৮ হাজার ৯৭০ কোটি টাকা ও সিলেট বিভাগে ঋণ বিতরণের পরিমাণ ১৮ হাজার ৪০৭ কোটি টাকা।


এর আগে ২০২৪ সালে সেপ্টেম্বর প্রান্তিকে ঢাকা বিভাগে ঋণ বিতরণ ছিল ১১ লাখ ৩১ হাজার ১৫২ কোটি টাকা। এসময় চট্টগ্রাম বিভাগে ঋণ বিতরণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৪৮ কোটি টাকা, খুলনা বিভাগে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৬১ হাজার ৪৬৩ কোটি টাকা, রাজশাহী বিভাগে ৬৩ হাজার ৬০ কোটি টাকা, সিলেট বিভাগে ১৮ হাজার ১০২ কোটি টাকা, বরিশাল বিভাগে ১৮ হাজার ৩৭৫ কোটি টাকা, ময়মনসিংহ বিভাগে ২১ হাজার ৪ কোটি টাকা ও রংপুর বিভাগে বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৩৮ হাজার ৩৩৮ কোটি টাকা।




বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোর ঢাকার দিকে ঝুঁকিয়ে রাখা বিনিয়োগের কারণে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না এবং সেখানকার মানুষ কর্মসংস্থানের অভাবে শিকড় গেড়ে বসে আছেন। ঢাকার বাইরে থাকা মানুষদের জন্য কম আয়ের কাজগুলোর পাশাপাশি বড় বিনিয়োগের সুযোগ বা ঋণ সুবিধা কিছুই নেই। যদি ব্যাংকগুলো তাদের কার্যক্রম ঢাকার বাইরে বিস্তৃত করতে না পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলের আর্থিক অস্থিতিশীলতা বাড়তেই থাকবে। তবে, এক্ষেত্রে ব্যাংকগুলোর কাছে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ঢাকার বাইরে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রয়োজনীয় গ্রাহকের সংখ্যা। ঢাকার তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে অবকাঠামো উন্নয়ন তেমন একটি হয়নি, যা ব্যাংকগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করে। তবে, সরকারের পক্ষ থেকে যদি এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়, তবে ব্যাংকগুলো সেখানেও বিনিয়োগ করতে আগ্রহী হবে।


এ বিষয়ে অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, আমাদের জিডিপির বড় অংশই ঢাকাতে হয়ে থাকে। আর এর একটা বড় একটা অংশ চট্টগ্রামে হয়। একারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এই দুই বিভাগে বেশি। যার ফলে এই অঞ্চলকেন্দ্রিক ডিপোজিট ও ঋণ বা বিনিয়োগ বেশি হওয়াটা স্বাভাবিক।


তিনি আরও বলেন, আমাদের ভৌগলিকভাবে যাতে সারাদেশের উন্নয়ন যাতে সুশম হয়, দেশের প্রান্তিক পর্যায়েও যাতে উদ্যোক্তা তৈরি হয় প্রত্যন্ত অঞ্চলেও যাতে উদ্যেক্তা তৈরি হয় ব্যাংকগুলোকে সেদিকে বিনিয়োগে নজর দিতে হবে। ঢাকা চট্টগ্রামের সাথে অন্যান্য বিভাগের একটা পার্থক্য থাকবে। তবে এত বড় পার্থক্যটা প্রত্যাশা না। ঋণের বিষয়গুলো যাতে আরও গণতন্ত্রায়ন হতে হবে। এজন্য দেশের প্রন্তিক অঞ্চলগুলোতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ঋণ বিতরণ প্রবাহ আরও জোরদার করতে হবে।


আরও খবর




নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা

রাঙ্গাবালীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ জনজীবন

শেরপুরে অসহায় প্রবীণ সাজু-নুরজাহান দম্পতির পাশে জেলা প্রশাসন; চিকিৎসার ব্যবস্থা

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাজিপুর থানা পুলিশ কর্তৃক ২ টি পৃথক অভিযানে গাজা সহ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন

সড়ক যেন মরণফাঁদ, গাজীপুরের সালনা-দেশীপাড়া রাস্তা চরম দুর্ভোগে চলাচল কারী জনগণ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

অবৈধ বালু ভরাটে ২০০ পরিবার পানিবন্দি, সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প