শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ঢাকায় এখনো ছুটির আমেজ, ফাঁকা সড়ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদুল ফিতর উপলক্ষ্যে গত কয়েক দিনে রাজধানী ঢাকা ছেড়েছে সোয়া কোটি মানুষ। ঈদের ছুটি শেষ হলেও আগের মতো কোলাহল নেই রাজধানীতে। এখনো ফাঁকা ঢাকার ব্যস্ত সড়কগুলো।


ঈদের ছুটি শেষে আজ থেকে খোলা সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। যদিও এখনো বন্ধ সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক স্থানে খুলেছে দোকানপাট, খাবারের হোটেল রেস্তোরাঁ। তবে ক্রেতা হাতে গোনা। 


সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত সরেজমিনে রাজধানীর মিরপুর-১, আগারগাঁও, শিশুমেলা শ্যামলী, আদাবর, কল্যাণপুর এলাকা ঘুরে দেখা গেছে, আগের মতো সড়কে গণ-পরিবহন নেই, মূল সড়কে চলছে লেগুনা, সিএনজি ও রিকশা। অনেক দোকানপাট এখনো খুলেনি। যেসব দোকানপাট বা মার্কেট খুলেছে সেখানে ক্রেতা হাতে গোনা। 



আগারগাঁও ৬০ ফিটের জনপ্রিয় কলাপাতা রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, ভিড় নেই বললেই চলে। যারাও আসছেন, খাবার পার্সেল নিয়ে চলে যাচ্ছেন। 



আফজাল হোসেন নামে একজন ক্রেতা জানান, সকালে ঢাকা নেমেছি। বাসায় সকালে খাওয়ার মতে কিছু ছিল না। তাই কিছু খাবার কিনলাম। বাসায় নিয়ে খেয়ে আবার অফিসে ঢুকতে হবে। 


আগারগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে নেই যানবাহনের চাপ। ফুটপাতেও কম পথচারী। সড়কে চলাচল করা অধিকাংশই ব্যক্তিগত যানবাহন।


শ্যামলী স্কয়ার মার্কেট খুললেও অনেক দোকানই বন্ধ, বাইরে থেকে সাটার লাগানো। ভেতরে কিছু দোকান খুললেও ক্রেতা নেই বললেই চলে।


মার্কেটের নিরাপত্তা কর্মী সোহেল বলেন, মার্কেট পরশু থেকেই খোলা। ১৩ এপ্রিল কিছু ক্রেতা ছিল। তবে কাল ও আজকে ক্রেতা নেই।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার রাস্তাগুলো ও ট্রাফিক সিগনালগুলোতে এখনো বাড়েনি গাড়ির চাপ।


আফলা সরকার নামে এক সিএনজি চালক বলেন, রাস্তা খালি, এয়ারপোর্ট থেকে শ্যামলী আসতে সর্বোচ্চ সময় লাগছে ২৫ মিনিট। এমন নির্বিঘ্ন চলাচল অন্য সময়ে সম্ভব হয় না। 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুরের দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহাবুব আলম বলেন, ঈদের ছুটি শেষ৷ ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে সড়কে সেরকম কোনো চাপ নেই। সড়কে নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। পুরোপুরি ব্যস্ততা ফিরবে আগামী শনি বা রোববার।


দারুসসালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ঈদের ছুটির আমেজ শেষ হয়নি। তাই মিরপুরের মার্কেট কেন্দ্রিক মানুষের যাতায়াত কম।


আরও খবর




শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন