শিরোনাম
রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

ধারাবাহিক কর্মসূচি দিয়ে আন্দোলন চাঙার প্রস্তুতি বিএনপির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঝিমিয়ে পড়া সরকারবিরোধী আন্দোলন চাঙা করতে আবারও ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে চুক্তি, দুর্নীতির প্রতিবাদসহ চলমান নানা ইস্যুতে এসব কর্মসূচি পালিত হবে। এর মধ্য দিয়ে আগামী তিন মাসে রাজধানীসহ দেশব্যাপী আন্দোলনের ঢেউ ছড়িয়ে দিতে চায় বিরোধী দলটি। চলতি সপ্তাহেই এসব কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা।


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত ধাপের আন্দোলনে যাওয়ার আগে নেতা-কর্মীদের চাঙা করার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করাই এসব কর্মসূচি পালনের লক্ষ্য। শরিক দলগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে। সোমবার (আজ) দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করার কথা রয়েছে। এসব কর্মসূচির মধ্যে যুগপৎভাবেও বেশ কিছু কর্মসূচির ঘোষণা আসবে।


এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েক দফা ধারাবাহিক কর্মসূচি পালন করে বিএনপি। ওই সব কর্মসূচি পালনের একপর্যায়ে সরকার পতনের এক দফার ঘোষণা দেয় তারা। কিন্তু গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ ঘিরে রাজধানীতে প্রাণঘাতী সংঘর্ষে তাতে ছেদ পড়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ছয় মাস পরেও মাঠে গড়ায়নি যুগপৎ আন্দোলন। বিএনপি ও যুগপতের শরিকেরা বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচি পালন করেছে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর বদলে রাজপথ দখলে রেখেছেন ছাত্র ও শিক্ষকেরা। কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপিসহ বেশ কয়েকটি দল। এই আন্দোলন থাকতে থাকতেই ধারাবাহিক কর্মসূচি নিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে বিএনপি।


বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখেন এমন একাধিক নেতা জানান, আগামী দিনের কর্মসূচি নির্ধারণে গত শনিবার দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যও অংশ নেন। বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের কর্মসূচি নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের কথা মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। আলোচনায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভারতের সঙ্গে অসম চুক্তি, দুর্নীতি, কোটা ও পেনশন স্কিম নিয়ে ছাত্র-শিক্ষকদের আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ মানুষের ভোগান্তির বিষয়গুলোও গুরুত্ব পায়।


বৈঠকে অংশ নেওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স  বলেন, আগামী দিনের কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। সমাবেশ, বিক্ষোভ, গণমিছিল, কালো পতাকা মিছিল, লিফলেট বিতরণ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যখন যে কর্মসূচি দরকার, তখন তা পালন করা হবে।


এদিকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে গত বৃহস্পতিবার থেকে শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন কমিটির সদস্যরা। বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশে যে সংকটগুলো রয়েছে, গণতন্ত্রহীনতার সংকট, দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে। এসব সংকটের সমাধান করতে আমরা যে এক দফার লড়াই করছি, সেই লড়াইকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে কর্মসূচি প্রণয়নে আমরা আলোচনা করছি।’


আরও খবর




রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির