
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জহুরুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া দুর্যোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল মনসুর আহম্মেদ পাশা, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, যথাযথ প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।





























