শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ডিএসসিসির ‘উচ্চাভিলাষী বাজেট’ এবার কতটা কার্যকর হবে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার। তবে প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়েছে মাত্র ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকার। এমন বাস্তবতায় ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই বাজেটকে ‘উচ্চাভিলাষী’ উল্লেখ করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এর আগেও এমন বাজেট ঘোষণা করেও কোনও বছরেই তার অর্ধেক বাস্তবায়ন করতে পারেনি ডিএসসিসি। 


তারা পরামর্শ দিয়ে বলছেন, এমন উচ্চাভিলাষী বাজেট না দিয়ে প্রকৃতপক্ষে যতটুকু কাজ করা সম্ভব সেই অনুযায়ী বাজেট ঘোষণা করা উচিত। এমন লোক দেখানো বাজেটের ফলে সিটি করপোরেশনের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হবে। এতে করে সাধারণ নাগরিকদের সিটি করপোরেশনের উপর অনীহা তৈরি হতে পারে।


ডিএসসিসির বিগত চার বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকা। কিন্তু বাস্তবায়ন হয়েছে ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ বাজেট ঘোষণার অর্ধেক ও বাস্তবায়ন হয়নি। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। বাস্তবায়ন হয়েছে মাত্র ১ হাজার ৯৯৭ কোটি টাকা। যা এক তৃতীয়াংশেরও কম। 


২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। যার মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র ১ হাজার ৯২৩ কোটি টাকা। এর আগে সংস্থাটি ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করেছিল। কিন্তু বছর শেষে বাস্তবায়ন হয়েছে ১ হাজার ৭৭৬ কোটি টাকা।


বাজেট পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার প্রসঙ্গে সিটি করপোরেশনের দাবি, বাজেটের বড় অংশই সরকারি ও বৈদেশিক সহায়তায় উপর নির্ভরশীল, কারণে বাজে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ডিএসসিসির হিসাব বিভাগ থেকে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু তা বাস্তবায়ন হয়েছে মাত্র ৭১৬ কোটি ৩৩ লাখ টাকা। 


প্রতিবছর বাজেটের বড় অংশ বাস্তবায়ন না হলেও পরের বছরের বাজেটে তা আবার নিয়ে আসা হয়। ফলে যেই ঘাটতি গত বছর রয়ে যায় তা পরের বছর যুক্ত হয়। তবে সংস্থাটির সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যাবে, সিটি করপোরেশনের যে নিজস্ব সক্ষমতা তা বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। প্রতি বছর সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়ছে। যার ফলে উচ্চমাত্রার বাজেট একসময় নাগালের মধ্যে চলে আসবে বলে আশাবাদী ডিএসসিসি।


বুধবার (৩১ জুলাই) ঘোষিত বাজেট বক্তৃতায় নিজেদের সক্ষমতা সম্পর্কে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগের তুলনায় ডিএসসিসির নিজস্ব সক্ষমতা বেড়েছে। সিটি করপোরেশন একসময় কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতো, পরিচালন ব্যয়ে ঘাটতি হতো। কিন্তু সকলের অব্যাহত কর্মপ্রচেষ্টা ও উদ্যমে সে সংস্থা আজ আত্মনির্ভরশীল হয়েছে। 


উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে মেয়র তাপস বলেন, ‘২০২৩-২৪, ২০২২-২৩, ২০২১-২২ ও ২০২০-২১ অর্থবছরে সড়ক অবকাঠামো, জলাবদ্ধতা নিরসন, সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, গণশৌচাগার ইত্যাদি কার্যক্রমে অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও সংস্কার এবং মাননীয় সংসদ সদস্য ও সম্মানিত কাউন্সিলরদের চাহিদা অনুসারে জনকল্যাণে যে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, তা সম্পূর্ণই আমরা নিজস্ব অর্থায়নে সম্পন্ন করেছি।’


নিজস্ব অর্থায়নে ২০২০-২১ সালে ১২১ কোটি ৮৫ লাখ, ২০২১-২২ সালে ৩০৯ কোটি ৪৪ লাখ, ২০২২-২৩ সালে ৩৯০ কোটি ১৬ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে ৪৫৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উল্লিখিত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানান মেয়র।

 

তিনি বলেন, ‘ঢাকাবাসীর অর্জিত আস্থার ওপর ভর করেই আমরা ক্রমাগত স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে চাই। সে লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে আমরা নিজস্ব অর্থায়নে ১ হাজার ৫ কোটি ৩১ লাখ টাকা উন্নয়ন ব্যয় প্রাক্কলন করছি। আমরা আশাবাদী, এর ফলে আগামী দিনে নিজস্ব অর্থায়নে ঢাকাবাসীর কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে সক্ষম হবো। আমাদের লক্ষ্য ছিল, এই সিটি করপোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা সে লক্ষ্য অর্জনে সফল হয়েছি।’


‘উচ্চাভিলাষী বাজেট’ প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, ‘সরকারি ও বৈদেশিক সহায়তার উপর ভিত্তি করে আমরা কিছু প্রকল্প গ্রহণ করি। সে প্রকল্পের অর্থ তারা না দিলে সেসব প্রকল্প ব্যাহত হয়। তবে আমাদের করপোরেশনের যেটা মূল ব্যয়, আমাদের পরিচালন ব্যয় বা অন্যান্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে করতে পারছি। সেদিক দিয়ে কোনও ঘাটতি নেই। সিটি করপোরেশন এখন আর প্রকল্প নির্ভর থাকতে হয় না। কারণ ডিএসসিসির রাজস্ব বেড়েছে। গত চার বছরে আমরা নিজস্ব অর্থায়নে ১ হাজার ২৭৫ কোটি টাকার বেশি অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করেছি।’


ডিএসসিসির বাজেট প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ  বলেন, ‘সিটি করপোরেশন বাজেট ঘোষণার ক্ষেত্রে সরকারি ও বৈদেশিক যে সহায়তা তার উপর অনেক বেশি নির্ভরশীল। যার ফলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় বাজেট বাস্তবায়নে ফারাক থাকে। সিটি করপোরেশন যদি নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করে তার উপর ভিত্তি করে বাজেট ঘোষণা করে তাহলে বাস্তবায়নে আর এতো ফারাক থাকবে না।’


আকতার মাহমুদ আরও বলেন, সিটি করপোরেশনের যেসকল আয়ের খাত আছে সেগুলো ভালোভাবে পর্যালোচনা করে, সেখান থেকে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। সরকারি এবং বৈদেশিক যে সকল খাত আছে সেখানে লবিং বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নয়তো অন্যের উপর নির্ভর হয়ে প্রতি বছর এমন বড় সংখ্যার বাজেট ঘোষণা এই সংস্থার প্রতি আস্থা কমাবে।


সিটি করপোরেশন যখন বাজেট তৈরি করে তখন কোন কোন মাধ্যম থেকে তাদের কত টাকা সংস্থান আছে, এই তথ্যগুলো তাদের থাকার কথা বলে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক নগরবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। তিনি বলেন, ‘বাজেটে আয়ের মূলত তিনটি বিষয় থাকে। প্রথমত সিটি করপোরেশনের নিজস্ব আয়, দ্বিতীয়ত মন্ত্রণালয় থেকে যেই বরাদ্দ দেওয়া হয় অর্থাৎ সরকারি বরাদ্দ, আরেকটা হলো বৈদেশিক সহায়তা। বাজেট তৈরির সময় খাতগুলো থেকে কতো টাকার সংস্থান হবে বা প্রাপ্তির সেই তথ্য থাকার কথা। এমনটা নয় যে আমি টাকার সূত্র জানি না, এমনি বাজেটে অ্যামাউন্ট লিখে রেখেছি। না জেনে যদি শুধু এমনি বাজেটে লিখে রাখি, তাহলে এটা প্র্যাকটিক্যাল হচ্ছে না। সেক্ষেত্রে সিটি করপোরেশনের একটা ক্যাপাসিটি বাড়ানোর বিষয় আছে।’


এই নগরবিদ আরও বলেন, ‘সিটি করপোরেশনের কাছে যখন আয়ের উৎস নির্ধারণ থাকে, তাহলে বাজেটে কেন সেটি বাস্তবায়ন হচ্ছে না সেই বিষয়টি দেখা প্রয়োজন। এই ক্ষেত্রে সিটি করপোরেশনের দক্ষতা এবং কার্যকারিতার অভাব আছে। তাছাড়া প্রকল্প কেন্দ্রিক ও সিটি করপোরেশনের সামগ্রিক বিষয় বাস্তবায়নে দক্ষ লোকবলের ঘাটতি রয়েছে।’ বাজেট বাস্তবায়ন না হওয়ার আরেকটি কারণ সরকারিভাবে যে বার্ষিক বাজেট নির্ধারণ করা হয়, তার কাট-ছাঁট বা সংস্করণকে উল্লেখ করেন এই পরিকল্পনাবিদ।


আরও খবর




শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন