শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি। দলটি এই দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে। এখন ডান ও বামপন্থী আরো গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে।


গত ৬ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। ওই বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের যে দাবি তুলেছে,তাতে হেফাজত একমত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে বিএনপির সঙ্গে আন্দোলনের শরিকদের বাইরে অন্য দলগুলোর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।


দলের নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জোরালো করছে বিএনপি এবং এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই দাবি আদায়ের লক্ষ্যে দ্রুত আরো কর্মসূচি পালন করা হবে।


বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন,ঈদের আগে নির্বাচনের দাবিতে তারা এককভাবে কর্মসূচি পালন করেছেন। চলতি মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হতে পারে। এই কর্মসূচিকে যুগপৎ আন্দোলনে রূপ দেওয়ার চিন্তা-ভাবনাও করা হচ্ছে।


এতে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বিএনপির উচ্চ পর্যায়ের অনেকে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার বিষয়ে মত দিয়েছেন। নির্বাচন বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না পেলে দ্রুত কর্মসূচির দিকে এগোবেন তারা।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন এবং এই লক্ষ্যে দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবিসহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা।


তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাবচন ও দ্রুত রোডম্যাপের বিষয়ে সরকারের অবস্থান তারা আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন। প্রত্যাশিত ঘোষণা না এলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নেওয়া হবে।

ডান ও বামপন্থীদের প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা


বিএনপির সঙ্গে জামায়াতের এখন শুধু দূরত্বই তৈরি হয়নি, দুই দলের শীর্ষ নেতৃত্বে এক ধরনের বিরোধও রয়েছে। রাজনীতির মাঠে বিএনপি ও জামায়াত নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য দেখা যাচ্ছে। এতে বিএনপি এখন জামায়াতকে পাশ কাটিয়ে ডান ও বামপন্থীদের একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। জামায়াতবিরোধী ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। বামপন্থী কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও তাদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে।


নতুন এই প্ল্যাটফর্ম তৈরির আপাতত লক্ষ্য হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করা এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে একসুরে কথা বলা।


দলের নেতারা মনে করেন, সারা দেশে বিএনপির বিরুদ্ধে যে প্রচারণা, এই প্ল্যাটফর্ম থেকে সেই জবাব এলে মানুষের কাছে তা অধিক গ্রহণযোগ্য হবে। বিএনপি কয়েকটি দলের সমন্বিত এই প্রচারণার জবাব দেওয়ার কৌশল খুঁজছে। আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট বা আসন সমঝোতাও হতে পারে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে তারা যুগপৎ আন্দোলন করেছেন। সেই দলগুলোর সঙ্গে এখনো তাদের মতের মিল আছে। এই দলগুলোসহ অন্য ডান ও বামপন্থী দলের সঙ্গে আন্দোলন বা নির্বাচন কেন্দ্রিক জোট হতেই পারে।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। আমরা স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছি।


এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদসহ অনেক নেতাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে তাদের কঠোর অবস্থান তুলে ধরেন।


একই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে সেটি মেনে নেওয়া হবে না।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের মন্তব্যে (উত্তরাঞ্চল)অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তত পাঁচ বছর ক্ষমতায় রাখার মত প্রকাশ করা হয়েছে।


বিএনপি জোটের নেতারা ধারণা করছেন,পরিকল্পিতভাবে এই বক্তব্য সামনে আনা হয়েছে। ঘুরেফিরে বিএনপিকে ঠেকানো এবং নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়ার অংশ এটি।



রাজনৈতিক বোদ্ধাদের মতে,সরকারের মধ্যে থাকা কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপ দিতে চান।


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মানুষ এই সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে। গণ-অভ্যুত্থানের আট মাসেও মানুষের জীবনে স্বস্তি আসেনি। তাই এ সরকারের সময় বাড়ানোর যেসব কথা বলা হচ্ছে, সেটি না করাই উত্তম।


তিনি বলেন, নির্বাচন যত ঝুলে যাবে, সরকারকে অস্থিতিশীল করার প্রবণতা তত বাড়তে থাকবে। এই পরিস্থিতি সামাল দিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে মত তৈরি হয়েছে,সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে বাস্তবে রূপ দেওয়া।

ভোটের দাবিতে কর্মসূচি বাড়াবে বিএনপি


দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় নিয়ে সরকার বা অন্য কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে। একই সঙ্গে সংস্কারের নাম করে ভোটের তারিখ পেছানোর চেষ্টাও মানবে না দলটি। বিএনপি ছাড়াও তাদের জোট শরিক, বাম গণতান্ত্রিক জোট ও ধর্মভিত্তিক কিছু দলও দ্রুত নির্বাচন চায়।


দলের গুরুত্বপূর্ণ নেতারা বলেন, কর্মসূচি জোরদার করতে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। ঈদের আগে জেলা পর্যায়ে সমাবেশ হলেও এবার বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার কথা ভাবা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।


সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতারা জানান, সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে, সেটাকে একেবারেই গুরুত্ব দেবে না বিএনপি। বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের জন্য ১৭ বছর ধরে আমরা আন্দোলন করেছি। আমাদের নেতাকর্মীরা গুম-খুন ও হামলা-নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং নির্বাচন দিতে গড়িমসি করা হলে মাঠের কর্মসূচি জোরদার করতেই হবে।


বিএনপির মিত্র দল বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে অতীতের মতো সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপত্ভাবে আন্দোলন করা হবে।



আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির