শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১১ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:রবিবার ১১ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:


দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দোহাজারীর রাজপথ। ১০ অক্টোবর (শনিবার) বিকেলে বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই দাবিতে আয়োজিত এক বিশাল মানববন্ধনে দোহাজারীর সর্বস্তরের হাজার হাজার জনতা অংশ নেন। মানববন্ধন থেকে আন্দোলনকারীরা অনশন, সড়কপথ ও রেলপথ  অবরোধসহ কঠোর ও ধারাবাহিক আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় ৩ঘন্টা যাবৎ যানচলাচল বন্ধ থাকে। 


​মানববন্ধনে উপস্থিত জনতার উদ্দেশ্যে আন্দোলন আয়োজকরা জানান, অবহেলিত দোহাজারীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নিকার অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ না হওয়া পর্যন্ত শান্ত হবে না রাজপথ। দাবি আদায়ে পর্যায়ক্রমে মশাল মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ ব্লকেড কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা।


মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দোহাজারী অনেক আগেই উপজেলা হওয়ার যোগ্য ছিল। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের উপেক্ষার কারণে অঞ্চলটি উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে দোহাজারীকে উপজেলা হিসেবে ঘোষণা না করা হলে ব্লকেড কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। ​মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ রাজনৈতিক দল নির্বিশেষে দোহাজারীর সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, গত ১৮ সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে “দোহাজারী সাঙ্গু” নামে একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে দোহাজারী একটি আধুনিক শহরে রূপান্তরিত হলেও দীর্ঘদিন ধরে অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু’ থানা/উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া ঝুলে রয়েছে।


​সম্প্রতি আরও পরিলক্ষিত হয় যে, গত ১০/০৯/২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত চিঠিতে চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশের দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে কেবল সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের প্রস্তাবে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের সুপারিশ চাওয়া হয়। এই সিদ্ধান্ত সরকারের পূর্বগৃহীত নীতিগত অবস্থান ও প্রশাসনিক নির্দেশনার সরাসরি পরিপন্থী।​ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইতিপূর্বের সম্মতি ও প্রশাসনিক নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও দোহাজারী পৌরসভা ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা গঠনের যে প্রক্রিয়া চলছে, তা স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী এবং এলাকাটির অধিবাসীদের প্রতি চরম বৈষম্যের শামিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি ও নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত “দোহাজারী সাঙ্গু” থানা/উপজেলা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হোক এখন এটিই এ অঞ্চলের গণমানুষের দাবি।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"