শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

দূর্নীতি ও অনিয়মের অভিযোগ জামায়াত নেতা অধ্যক্ষ আবু তাহেরের বিরুদ্ধে

প্রকাশিত:সোমবার ০৮ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৮ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

#অধ্যক্ষ জামায়াতের সক্রিয় রোকন #অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণা করে টাকা আত্মসাৎ এর অভিযোগ #অধ্যক্ষের অভিজ্ঞতার সনদটিও জাল #ছাত্রলীগের সাথে জড়িত থাকায় ছাত্রকে বহিষ্কার #রাষ্ট্রীয় প্রোগ্রামে অনিহা প্রকাশের অভিযোগ #একাধিক অভিযোগের পরেও ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া অধ্যক্ষ #এ সব মিথ্যা অভিযোগ -অধ্যক্ষ #লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো - সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা #অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে- আবু জাহের এমপিআল মামুন টুটু, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ জামায়াত নেতা আবু তাহেরের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। গত ০৩ জুলাই বুধবার সরেজমিনে গিয়ে বিগত দিনে তাহার বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, জামায়াত নেতা অধ্যক্ষ আবু তাহের দীর্ঘ দিন এ প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন কওে আসছেন। দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে রয়েছে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ। বিভিন্ন নামে একাউন্ট করে টাকা আত্মসাৎ, চেক জালিয়াতি, কলেজের সম্পত্তি নিয়ে জালিয়াতিসহ রয়েছে ১৬ কলা পূর্ণ দূর্নীতি ও অনিয়মের অভিযোগ। গত ২৭ মার্চ ২০২২ সালে তাহার বিরুদ্ধে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর করা একটি অভিযোগে বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন সময়ে প্রেরিত টাকা কলেজের নামে করা একাউন্টের মাধ্যমে গ্রহণ না করে অধ্যক্ষের নিজে নামে করা হরিপুর আদর্শ হাই স্কুল প্রতিষ্ঠানের নাম দিয়ে সুকৌশলে ৪টি চেকের মাধ্যমে ৫১,৬৩৫/- (একান্ন হাজার ছয়শত পয়ত্রিশ) টাকা আত্মসাৎ করে। ৪২৬৮১৬৫ চেক নাম্বারে গত ১৯ জুন ২০১৭ সালে ১৩ হাজার ২শ টাকা, ৪২৬৮১৯৫ চেকে ২৫ জানুয়ারি ২০১৮ সালে ৫ হাজার ৪শ পয়তাল্লিশ টাকা, ৬৬০৯৮১৭ নাম্বার চেকে ৫ এপ্রিল ২০২১ সালে ২৩ হাজার ৬শ চল্লিশ টাকা, ৬৬০৯৮২০ নাম্বারের চেকে ২৯ সেপ্টেম্বর ২০২১ সালে ৯ হাজার ৩শ পঞ্চাশ টাকা, ৪টি চেকের মধ্যে ২টি চেক উত্তোলন করে। আরেকটি অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালে মোঃ মিনহাজ নামের এক ছাত্রকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার অপরাধে কলেজ থেকে বহিষ্কার করেন অধ্যক্ষ আবু তাহের। অভিযোগে তার বাবা তানভীর আহমেদ বলেন, এ কলেজের অধ্যক্ষ শুরু থেকেই অনিয়মের সাথে জড়িত। তিনি ঘষামাজা করা একটি জাল অভিজ্ঞতা সনদ দিয়ে এখানে অধ্যক্ষ হয়। সে জামায়াতের একজন সক্রিয় রোকন। যার কারণে কলেজে সকল শিক্ষক এবং ছাত্রদেরকে বাধ্য করেন জামায়াত অনুসারী হওয়ার জন্য। অধ্যক্ষের কথা মতো না চললেই শুরু হয় হয়রানি এবং ষড়যন্ত্র। আমার ছেলে তার কথায় সরকার বিরোধী কর্মকাÐ যেতে রাজি না হওয়ায় তাকে কলেজ থেকে বহিষ্কার করেন। আমি এ বিষয়ে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের নেতাদের সাহায্য চাইলে তিনি আমার প্রতি আরো ক্ষিপ্ত হন। পরে প্রধানমন্ত্রী বরাবর ন্যায় বিচার চেয়ে আবেদন করলে তাঁর ছেলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। অন্য এক অভিযোগে জানা যায়, ২০২০ সালে করোনার কারণে একাদশ শ্রেণির ভর্তি ফরম ফিলাপ এবং অটো পাসের কারণে দ্বাদশ শ্রেণির ফরম ফিলাপের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি ফেরত না দিয়ে এ টাকা নিজে আত্মসাৎ করেন। এ কলেজের সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জামান ভূঁইয়ার এক অভিযোগে জানা যায়, এ কলেজের অধ্যক্ষ আবু তাহের একজন সক্রিয় জামায়াত নেতা। সে কলেজে বিভিন্ন সময়ে নানা অনিয়ম করে আসছে। আমি তার প্রতিবাদ করলে অথবা কোন কিছুর হিসাব জানতে চাইলে সে আমাকে প্রকাশ্যে হুমকি ধমকি দেয়। আমি এ কলেজে কিভাবে চাকরি করি এটা সে দেখবে। আমার নামে কমিটির কাছে মিথ্যা অভিযোগ করে। সর্বশেষ ২০২২ সালে ১৭ মার্চ কলেজে বঙ্গবন্ধুর জন্মদিনের ব্যানার টানাতে চাইলে সে আমাকে বাধা দেয়। এছাড়াও সকল রাষ্ট্রীয় প্রোগ্রাম শটকাট করে নাম মাত্র পালন করে। আমি এগুলোর প্রতিবাদ করলে সে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমাকে চাকরি থেকে বিতাড়িত করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এ কলেজের অধ্যক্ষ আবু তাহের সে বিভিন্ন সময় কলেজের টাকা প্রতারণা করে আত্মসাৎ করে আসছে। আমি বিষয়টি জানার পরে প্রতিবাদ করি এবং তার হিসাব চাই। আমি তার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে বিভিন্ন ভাবে কলা কৌশল করে আমাকে সভাপতি থেকে সরায়। আমি তার অনিয়ম এবং দূর্নীতি বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও কারিগরি শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে কোন প্রতিকার না পাওয়ায় সে এখন আরো বেপরোয়া হয়ে গেছে। আমি প্রশাসনকে বলবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আবু তাহের বলেন, আপনার বিরুদ্ধেও এমন অভিযোগ আছে। এগুলো সব মিথ্যা। আপনার কাছে কি কি অভিযোগ আছে নিয়ে আসেন আমি আপনার সাথে সরাসরি দেখে কথা বলবো। এ বিষয়ে জানতে চাইলে কলেজের সভাপতি ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, আমি কোন লিখিত অভিযোগ পাইনি। যদি লিখিত অভিযোগ পাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়ার) সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহের এমপি বলেন, তাঁর বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে আমাকে দিয়েন। আমি ইউএনও কে বলে দেবো বিষয়টি দেখার জন্য। যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।


আরও খবর




টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন