শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

‘দ্বীন প্রতিষ্ঠায় আলেমদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী দেশ থেকে সকল প্রকার অন্যায়-অনাচার, জুলুম-নির্যাতন, অপশাসন-দুঃশাসন ও মানবতাবিরোধী অপরাধ উৎখাত করে কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপোষহীন ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় দ্বীন প্রতিষ্ঠায় আলেমদেরকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে ভাটারা থানা জামায়াত আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



সেলিম উদ্দিন বলেন, দ্বীনে হক্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আমাদের প্রত্যেকের ওপরই ফরজ। নবী-রাসূলগণও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। দেশের আলেম সমাজ দাওয়াত-তাবলীগ, লেখনী, সেমিনার- সিম্পোজিয়াম ও ওয়াজ মাহফিল সহ নানাবিধভাবে দ্বীনের কাজে সে দায়িত্ব পালনের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে অন্যায়-অনাচার, জেনা-ব্যাভিচার,অশ্লীলতা- বেহায়াপনা, সুদ-ঘুষ, অনিয়ম-দুর্নীতিসহ কোনো ধরনের অপরাধ হ্রাস পায়নি বরং আগের তুলনায় বেড়েছে। কারণ, দেশের আলেম সমাজ ক্ষমতার নেতৃস্থানীয় পর্যায়ে না থাকার কারণেই সমাজ জীবনে তার উল্লেখযোগ্য কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। তাই দেশ ও জাতিকে সুখী, সমৃদ্ধ; অপরাধ, অপশাসন- দুঃশাসন মুক্ত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হবে। তিনি দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।


তিনি বলেন, ইসলাম ছাড়া কোনো দ্বীন বা মতবাদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জনগণ জামায়াতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে কুরআন-সুন্নাহ। আমরা নিজেরাও কুরআন- সুন্নাহর আলোকেই চলবো-ইনশা আল্লাহ। এ কাজকে সহজ হতে সহজতর করার জন্য আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত, দেশে ইসলামবিরোধী কার্যক্রমের সয়লাব হয়ে গেছে। বাতিল শক্তি আগের তুলনায় অনেক পরাক্রমী। তাই আলেম সমাজ হক্ব ও বাতিল সনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে মানুষকে বিপথগামী করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার কোনো বিকল্প নেই। মূলত, মানুষের তৈরি আইন মানুষের জন্য কোন ভাবেই কল্যাণকর নয়। তাই দেশে অহীর বিধান প্রতিষ্ঠার জন্য আলেম সমাজকে ছোটখাট মতপার্থক্য ভুলে এক দফায় ঐক্যবদ্ধ হতে হবে।


তিনি নায়েবে নবীর ভূমিকা পালনে দেশের আলেম সমাজকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।  


থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও গুলশান থানা আমির জিল্লুর রহমান প্রমুখ। 


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া