শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০২০ সালে অবকাঠামো মাস্টার প্ল্যান প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেকোনও প্রোগ্রামে যখনই তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসেছিলেন, তিনি সবার আগে একাডেমিক মাস্টার প্ল্যান তৈরির ওপর জোর দিয়েছেন। গত এক বছর পরিকল্পনা করে গত ২৬ মার্চ উপাচার্য বরাবর একাডেমিক মাস্টার প্ল্যান জমা দিয়েছেন একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান কমিটি এডিপির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিনা খান ও যুগ্ম সদস্য সচিব জনাব মোহাম্মদ রাশেদুর রাহমান। এই একাডেমিক মাস্টার প্ল্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। যাতে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা কর্মদক্ষ হয়ে উঠতে পারেন। সে জন্য যৌক্তিক হারে পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের আসনসংখ্যা, জোর দেওয়া হবে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিতে, সিলেবাসকে ঢেলে সাজিয়ে করা হবে আন্তর্জাতিক মানের। এ ছাড়া আরও নানা পরিকল্পনা রয়েছে।


এ বিষয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শীতেশ চন্দ্র বাছার। তিনি বলেন, তারা এক বছর ধরে কাজ করে একটি বড় প্রস্তাব গত সপ্তাহে (মার্চের শেষ সপ্তাহে) উপাচার্যের কাছে জমা দিয়েছেন। অধ্যাপক হাসিনা খান অসুস্থ থাকায় কিছুটা দেরি হয়েছে। তবে কমিটি বিশ্ববিদ্যালয়ের সব এনটিটির সঙ্গে কথা বলেছে।


তিনি আরও বলেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দায়িত্ব নেওয়ার পর অবকাঠামো মাস্টার প্ল্যানের পাশাপাশি একাডেমিক মাস্টার প্ল্যানের ওপর জোর দিচ্ছেন কীভাবে একাডেমিক বিষয়ে উন্নতি করা যায়। কয়েক বছর গ্যাপ দিয়ে যৌক্তিকতা বিচার করে পর্যায়ক্রমে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে আসনসংখ্যা যৌক্তিক হারে কমিয়ে আনা হবে।


শীতেশ চন্দ্র বাছার বলেন, আমাদের এখানে গবেষণার বিষয়ে যদি আমরা বলি, অধ্যাপক ড. সত্যেন বোস, নোবেল পুরস্কার পাওয়ার মতো গবেষণাও কিন্তু হয়েছে। এখনও অনেক ভালো কাজ হচ্ছে। কিন্তু আমরা সেভাবে সেগুলো অ্যাড্রেস করতে পারছি না। তাই আমরা আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে আসনসংখ্যা কমিয়ে, পিএইচডি ও পোস্ট গ্র্যাজুয়েশন বাড়ানো যায়, তাহলে র‍্যাংকিংয়ের দিকেও অনেক কন্ট্রিবিউশন আসবে। পিএইচডি ও মাস্টার্স শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবেও যেন চাহিদা তৈরি করা যায়, সে জন্য বিদেশি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্কলারশিপ, নিজস্ব ফান্ড তৈরি করে তাদের সুযোগ করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে একাডেমিক মাস্টার প্ল্যানে। এতে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট বাড়বে।



শীতেশ চন্দ্র বাছার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা যেসব গবেষণা করছে, সেগুলো ভালো ফাইন্ডিংস বের হচ্ছে, তারা ভালো সাইটেশন (গবেষণা উদ্ধৃতি) পাচ্ছে। তাদের সাইটেশন বিশ্ববিদ্যালয়ের ক্রেডিটের সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু বাংলা জার্নালে যেসব গবেষণাপত্র প্রকাশ করা হয়, সেগুলোর সাইটেশন বেশির ভাগই যোগ করা যায় না। কারণ গুগল স্কলার্স, রিসার্চ গেট, এগুলো অ্যাড্রেস করতে পারে না। এ ক্ষেত্রে একাডেমিক মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বিশেষ সফটওয়্যার তৈরি করে সাইটেশন যোগ করতে উপাচার্য ভাবছেন বলেও তিনি জানান। একই সঙ্গে এই ধরনের বাংলা জার্নালগুলোর ডিওআই নম্বর দিয়ে সাইটেশনের আওতায় আনার কথাও ভাবা হচ্ছে। পিএইচডি ডিগ্রি বাড়লে তারপর শিক্ষক নিয়োগ পিএইচডি ডিগ্রিকে প্রাধান্য দেওয়ার কথা ভাবা হচ্ছে।



স্বাধীনতার আগে এবং স্বাধীনতার কয়েক বছর পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল শিক্ষক সহায়ক (টিএ) ও গবেষণা সহায়ক (আরএ) পদ। এতে শিক্ষার্থীরা শিক্ষকদের পাঠদান ও গবেষণা প্রকল্পে সহায়তা করার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারতো। কিন্তু অনেক দিন ধরে সেই চর্চা নেই। একাডেমিক মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে আবারও সেটি চালু করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপরিপক্ব কাউকে নিয়ে দেওয়া লাগবে না।



বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাদের বড় একটি অংশ পিএইচডি ডিগ্রির জন্য ছুটির আবেদন করেন। ছুটি নিয়ে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে গবেষণা শেষ করতে না পেরে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন। প্রায় প্রতি সিন্ডিকেট মিটিংয়ে এসব আবেদন উত্থাপিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় অনেকের ছুটির আবেদন নামঞ্জুর করে তাদের ফেরত আসতে বলে। অনেকে টাকা ফেরতের জন্য মামলা করেন, তারা ফেরতও দিচ্ছেন, কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়। পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগ দিলে এ সমস্যার সম্মুখীন হতে হবে না।



যুগোপযোগী করে কারিকুলামকে সেট করতে হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে মাস্টার্স প্রোগ্রামকে দেড় বছর মেয়াদি করার কথা ভাবা হচ্ছে। কিছু ইতোমধ্যেই করা হয়েছে। বেশির ভাগ বিভাগে এই প্রোগ্রামে দেড় বছর লেগে যায়। সে ক্ষেত্রে একাডেমিক মেয়াদ দেড় বছর দিলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে।



একাডেমিক মাস্টার প্ল্যানে অবজেক্টিভ বেইজড শিক্ষার (ওএবি) ওপর জোর দেওয়া হচ্ছে। সেখানে একাডেমিক প্ল্যান থাকবে, ম্যাপিং করা থাকবে লার্নিং আউট কাম কী, সিলেবাসের সঙ্গে বাজারের সম্পর্ক টার্গেট করা থাকবে। প্রতিটি ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউটে কারিকুলাম বাধ্যতামূলক করতে হবে।



বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে। এর আওতায় কোনও শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট সেমিস্টার শেষ করে স্কলারশিপ নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেগুলো সমাপ্ত করতে পারে বা তার স্কলারশিপের সেমিস্টার শেষ করে আবারও তার বিশ্ববিদ্যালয়ে এসে বাকি সেমিস্টারগুলো শেষ করতে পারে। এ ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রেডিট ট্রান্সফার করা হবে বা এক্সচেঞ্জ করা হবে, তাদের সিলেবাসের সঙ্গে মিল থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টার প্ল্যানের আওতায় সিলেবাসকে সেই মানে ঢেলে সাজানোর কথাও ভাবা হচ্ছে। উপ-উপাচার্য (শিক্ষা)। এটি করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই সহ-উপাচার্য।


প্রসঙ্গত, মাস্টার প্ল্যানের খসড়ায় ‘বি অ্যান ইনস্পায়ারেশন ফর ইনক্লুসিভ ইনোভেশন অ্যান্ড মোরাল লিডারশিপ’ ভিশন সামনে রেখে গঠিত ডেভেলপমেন্ট প্ল্যানের ১১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. আবুল কালাম আজাদ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. খন্দকার বাজলুল হক, ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই রব্বানী, অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক ড. সৈয়দ শাহাদত হোসেন ও ড. মোহাম্মাদ শাহ মিরান মতামত দেন।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন