শিরোনাম
কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

ফুরফুরে বিএনপিতে দুশ্চিন্তার ছাপ!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে বইছে স্বস্তির হাওয়া। প্রায় ১৬ বছর পর বাধাহীনভাবে চলছেন নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একে একে মুক্তি পাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী থেকে তৃণমূল কোথাও পড়তে হচ্ছে না আওয়ামী লীগ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পরই কিছু কিছু নেতাকর্মীর দখল, লুটপাট-চাঁদাবাজিতে জড়ানোর খবর দুশ্চিন্তা বাড়াচ্ছে বিএনপিতে। যা নিয়ে বিব্রত হাইকমান্ড।



অবশ্য শুরু থেকেই এ নিয়ে সতর্ক দলটির নীতি-নির্ধারকরা। অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। শৃঙ্খলা ভঙ্গসহ এসব অভিযোগে এখন পর্যন্ত শতাধিক নেতাকর্মীকে করা হয়েছে বহিষ্কার।


দলটির নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে ইউনিট পর্যায়ের নেতারাও মাঠের কর্মীদের বার্তা দিয়েছেন, অপরাধে জড়ানোর প্রমাণ পেলে রক্ষা নেই। ফলে শুরুর দিকে বেশি অভিযোগ এলেও ক্রমেই তা কমতে শুরু করেছে বলে মনে করেন দলটির নেতারা।

কিছু অভিযোগ এলেও আমাদের সতর্ক দৃষ্টি আছে। ব্যবসায়ীদের বলে দিয়েছি এখন থেকে কাউকে চাঁদা দেবেন না। আমার দলের লোক হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলেছি।

আমিনুল হক, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি


বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের পতনে আপাতত তারা স্বস্তিতে আছেন। অনেকটা চাপমুক্ত হয়েছেন। আওয়ামী লীগশূন্য মাঠে অনেকটা এককভাবে চলার কারণে চাঁদাবাজিসহ অন্যায় অপকর্মে নেতাকর্মীদের নাম আসছে। তবে এদের বেশির ভাগই আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন না। এমন অবস্থায় দলের ইমেজ রক্ষা করতে ব্যবস্থা নিতে হচ্ছে।



নেতারা মনে করছেন, মাঠ পর্যায়ে এসব বন্ধে যেভাবে তদারকি হচ্ছে তা অব্যাহত রাখা সম্ভব হলে দিনশেষে তারাই বাহবা পাবেন। 


 


বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান, সুবিধাবাদী শ্রেণির লোকজন খোলস বদলে এসব অপকর্ম করে তাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। কিছু কিছু অভিযোগ তদন্ত করে এমন প্রমাণও তারা পেয়েছেন।


বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ’১৬ বছরের দুঃশাসনের পর মানুষ এখন মন খুলে চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করছি। কিন্তু বিএনপির নাম করে কেউ চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা কিন্তু এ বিষয়ে বেশ কনসার্ন।’



গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অস্থিরতা শুরু হয়। একই সময়ে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের প্রায় সব নেতা। দেখা নেই কর্মীদেরও। এই সুযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ কেউ দোকানপাট দখল, ভাঙচুর, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ আসতে থাকে কেন্দ্রে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার অভিযোগও আসে কারও কারও বিরুদ্ধে।


এমন পরিস্থিতিতে অন্যায়-অপকর্মের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর বার্ত দেওয়া হয়। গত ৭ আগস্ট নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। সারা দেশে নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর একে একে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি।



গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের আত্মীয় পরিচয়ে একজনের দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আবুল কাশেম জানান, এলাকার বাবুল মণ্ডলের কাছ থেকে দোকান কিনেছিলাম। কিন্তু ক্ষমতার পালাবদলের পর সে বিএনপি নেতার আত্মীয় পরিচয় দিয়ে আমাকে বের করে দিয়ে দোকান দখলে নিয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান ফকিরও বলেন, ‘এই লোক আমার আত্মীয়। কিন্তু এমন কাজ করেছে সেটা জানি না। আমি খোঁজ নেব। এমন কাজ করে কেউ পার পাবে না। কারণ আমি দশ টাকাও খাই না এটা সবাই জানে।’


রাজনৈতিক পটপরিবর্তনের পর বেশি আলোচনা হয়েছে ইসলামী ব্যাংকের হামলা ও গুলির ঘটনা নিয়ে। এই ঘটনায় ঢাকার নিম্ন আদালতে মামলা হয়েছে। যেখানে আসামি করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে। অবশ্য এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুবদল।


ভিন্ন ঘটনাও আছে। সম্প্রতি শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সুমন ভূঁইয়ার বিরুদ্ধে ঘাট থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে। খোঁজ নিয়ে জানা যায়, চাঁদা নেওয়ার কাজ করছেন মূলত ওখানকার একজন যুবলীগ নেতা। জাবের হোসেন পাপন নামের এই নেতা ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রমিক দল নেতা কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।


সূত্রমতে, গত ১৩ দিনে অন্তত ৯০ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। তাদের মধ্যে যুবদলের অন্তত ৬০ জন রয়েছেন। এছাড়া ৫০ জনেরও বেশি নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ ও পদ স্থগিত করা হয়েছে। শাস্তি পাওয়া নেতারা ঢাকা মহানগর, বগুড়া, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, পঞ্চগড়, গাজীপুর, চট্টগ্রাম, নরসিংদী, নোয়াখালী, ঝিনাইদহ, লালমনিরহাট ও লক্ষ্মীপুর জেলার বলে দলীয় সূত্র জানিয়েছে।


এদিকে পুকুর ভরাটের অভিযোগে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করা হয়েছে। যদিও তিনি এই অভিযোগ পুরোপরি অস্বীকার করেছেন।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু বলেন, ‘যেখানে অভিযোগ সেখানেই নেতারা ছুটে যাচ্ছেন। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবের ফোন নম্বর দেওয়া হয়েছে। প্রয়োজনে যে কেউ ফোন করতে পারছেন। এতে অপকর্মে জড়ানোর সাহস দেখাচ্ছে না। যে কারণে দক্ষিণে এখনো কেউ বহিষ্কার হয়নি।’


অপরাধে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না এমন বার্তা দিয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, ‘কিছু অভিযোগ এলেও আমাদের সতর্ক দৃষ্টি আছে। ব্যবসায়ীদের বলে দিয়েছি এখন থেকে কাউকে চাঁদা দেবেন না। আমার দলের লোক হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলেছি।’


আরও খবর




কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

মনপুরার চতুর পার্শ্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহাল চায় মনপুরাবাসী

পরিবেশ দিবসে ডুয়েটে র‍্যালি, বৃক্ষরোপণ ও আম বিতরণ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন

কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগ, বালু ভরাট করে নির্মাণ হচ্ছে স্থাপনা

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা