
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধের লক্ষ্যে ‘হাতিয়াব পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত ও পরামর্শ শোনেন। তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে চুরি-ছিনতাই ও মাদকের উপদ্রব কমবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসবেন।





























