শিরোনাম
চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ভান্ডারিয়া উপজেলর সর্বস্তরের জনগণকে ছাত্রদল নেতা মোঃ রাসেল মৃধার ঈদ শুভেচ্ছা মিথ্যা মামলায় জড়িত ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট খাদেম সর্বজন শ্রদ্ধেয় আলমেদ্বীন নজরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন রুপগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা এনসিপির ইউসুফ হোসাইনের
শুক্রবার ২৯ মে ২০২৬
শুক্রবার ২৯ মে ২০২৬

গানে ও ছন্দে সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ

প্রকাশিত:শুক্রবার ১৫ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৫ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: ‘ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর’- কবির সেই চিরন্তন আহ্বানে যেন সাড়া দিল সাতক্ষীরার প্রকৃতি। জ্যৈষ্ঠের খরতাপের আগে বৈশাখের এই শেষ প্রহরে, রবির কিরণ যখন নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এসে লুটোপুটি খাচ্ছে, তখনই সেখানে বসেছিল সুর ও বাণীর এক মায়াবী মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে লিনেট ফাইন আর্টস একাডেমি ও আজমল স্মৃতি সংসদ আয়োজন করেছিল এক বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তীর।শুক্রবার (১৫ মে) সকালের স্নিগ্ধ আলোয় নান্দনিক এই অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনের মূল সুরটি ছিল কবিগুরুর প্রকৃতির প্রতি গভীর অনুরাগ এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেওয়া। লিনেট ফাইন আর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও বরেণ্য সংগীতশিল্পী আবু আফফান রোজবাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন একঝাঁক সংস্কৃতিজন।অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্র-দর্শনের ওপর আলোকপাত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, কবি পল্টু বাশার এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান।অনুষ্ঠানে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, আমরা হারিয়ে যাচ্ছি। গান, কবিতা, আবৃত্তির মঞ্চ, বাউল, কীর্তন, জারি, সারি, ভাটিয়ালি এমনকি পুঁথিপাঠও হারিয়ে যাচ্ছে। আমাদের শৈশবে বটছায়া বসতো এসব গান, কবিতা ও সংস্কৃতি চর্চার আসর। এটা হারিয়ে যেতে দিলে হবে না। আমাদের এগুলো রক্ষা করতে হবে। আমাদেরকে আন্দোলিত হতে হবে।তিনি আরও বলেন, এগুলো একদিকে যেমন হারিয়ে যাচ্ছে অন্যদিকে তেমনি একটি মৌলবাদী শক্তি তারা জাগ্রত হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে তারা রাজনীতি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদেরকে রুখে দিতে হবে। আর তাদের রুখতে হলে সাংস্কৃতিক অবয়বকে সমৃদ্ধ করতে হবে। যাত্রাশিল্প মানুষের আবেগকে জাগ্রত করে। এটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর মানুষের আবেগ ও অনুভূতিকে বাঁচিয়ে রাখতে পারলেই আমরা সমৃদ্ধ হবো। তিনি বাংলা সাহিত্যের সকল কবি, সাহিত্যিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয় আবৃত্তি করেন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘প্রিয়তমাষু’ কবিতাটি। এসময় পিনপতন নীরবতা নেমে আসে।বক্তারা বলেন, রবির করের মতোই উজ্জ্বল হয়ে উঠুক আমাদের মানবিকতা।যখন আমার দুঃখ কষ্টে শিখরে অশ্রুপাত তখন যিনি দুঃখ ভুলান তিনিই রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরেনা হাত তখন যিনি পৌছে দেন তিনিই রবীন্দ্রনাথ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী চৈতালী মুখার্জি, মনজুরুল হক, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মন্ময় মনির, সায়েম ফেরদৌস মিতুল, মনিরুজ্জামান ছট্টু, স ম তুহিন, সুলতান মাহমুদ রতন, ছড়াকার আহমেদ সাব্বির, কথাশিল্পী বাবলু ভঞ্জ চৌধুরী, এসএম শহীদুল ইসলাম, প্রতাপ সিং, আশুতোষ সরকার, নিলয়, তারক মন্ডল প্রমুখ।আলোচনার ফাঁকে ফাঁকে চলে লিনেট ফাইন আর্টস একাডেমির শিক্ষার্থী ও বন্ধুদের মনকাড়া সাংস্কৃতিক পরিবেশনা।বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলরুবা রুবি ও সংস্কৃতিকর্মী মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের প্রাণবন্ত সঞ্চালনায় মঞ্চটি যেন হয়ে উঠেছিল এক টুকরো শান্তিনিকেতন। রওনক ও অস্বিতার দ্বৈত কণ্ঠে ‘আমাদের ছোট নদী’র কলতানে যেন স্মৃতির নদী বয়ে গেল সভাঘরে। নিষ্কৃতি ও নৈঋত একবার দ্বৈত সংগীতে শ্রোতাদের বিমোহিত করলেন, আবার ‘ছুটি’ কবিতার দ্বৈত আবৃত্তিতে শৈশবকে ফিরিয়ে আনলেন মঞ্চে।খুদে শিল্পী রিধিমা যখন ‘দামোদর শেঠ’ আবৃত্তি করছিল, তখন উপস্থিত সবার মুখে ফুটে ওঠে অমলিন হাসি। সহজ পাঠের কবিতার বৃন্দ আবৃত্তি আর নন্দিনী ও অধরার দ্বৈত কণ্ঠে ‘ক্ষান্ত বুড়ী’র গল্পে মুগ্ধতা ছড়ায়। বীরত্বের সাজে ‘বর এসেছে বীরের ছাঁদে’ এবং নিধির কণ্ঠে ‘মাস্টার বাবু’র অনুযোগগুলো ছিল উপভোগ্য। প্রিয়ন্তী ও মাইশার ‘এক গাঁয়ে’ এবং পিউলীর কণ্ঠে ‘হারিয়ে যাওয়া’র বিষাদমাখা পঙ্ক্তিগুলো দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। গানের সুরে আকাশ-বাতাস মুখরিত করেন প্রিয়ন্তী স্নেহা, সমৃদ্ধ ও নিলয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সোনার তরী’র বৃন্দ আবৃত্তি, যা দর্শকদের মনে করিয়ে দেয় মহাকালের সেই অমোঘ সত্যকে। অনুষ্ঠানে মিশাল, বন্ধন, নিষ্কৃতি, নৈঋত, নিধি, প্রাপ্তি, প্রিয়ন্তী স্নেহা, সমৃদ্ধ, প্রজ্ঞা, নিলয় ও স্বয়ং আবু আফফান রোজবাবুর সমবেত সংগীতের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।বৈশাখের বিদায়বেলা আর রবীন্দ্র-স্মরণের এই মেলবন্ধন সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করেছে।


আরও খবর




চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলর সর্বস্তরের জনগণকে ছাত্রদল নেতা মোঃ রাসেল মৃধার ঈদ শুভেচ্ছা

মিথ্যা মামলায় জড়িত ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট খাদেম সর্বজন শ্রদ্ধেয় আলমেদ্বীন নজরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

রুপগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা এনসিপির ইউসুফ হোসাইনের

চাঁদপুরে ১ হাজার পরিবার পেলো খাদিজা ফাউন্ডেশনের ঈদ উপহার

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

চাঁদপুরে বিদ্যুতের ডিজিএম নারী কেলেঙ্কারিতে ধরা, মুচলেকায় মুক্তি

মানুষের মুখের হাসিকেই ঈদের আনন্দ বললেন এম শহীদ

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলর সর্বস্তরের জনগণকে ছাত্রদল নেতা মোঃ রাসেল মৃধার ঈদ শুভেচ্ছা

মিথ্যা মামলায় জড়িত ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট খাদেম সর্বজন শ্রদ্ধেয় আলমেদ্বীন নজরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন