শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

ঘরের মাঠে ডর্টমুন্ডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অ্যাতলেটিকোর বিদায়

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মার্সেল সাবিতজার জটলার মধ্যে শট নিলেন, বল জড়াল জালে। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার ‘ইয়েলো ওয়াল’ ভাসলো উন্মদনায়। ইউরোপের সবচেয়ে বড় ফ্রি স্ট্যান্ডিং গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে এমনিতেই দিশেহারা ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা। ২৫ হাজার সমর্থকের টানা স্লোগানের সামনে যে কারোরই স্নায়ুচাপে পড়া স্বাভাবিক। 


অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাইই ঘটল। বুরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে স্নায়ুচাপ সামাল দিতে ব্যর্থ হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ৩ মিনিটের মাঝে হজম করেছে দুই গোল। নিকলাস ফুলক্রুগ আর মার্সেল সাবিতজারের দুই গোলে নিশ্চিত হলো ১১ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবে বুরুশিয়া ডর্টমুন্ড। 


ঘরের মাঠে ২-১ গোলে ডর্টমুন্ডকে হারিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। সেই লিড ধরে রাখাই ছিল লক্ষ্য। শুরুর দিকে তাই খুব একটা আক্রমণাত্মক হতে দেখা যায়নি সফরকারীদের। ডর্টমুন্ডও বারবার বাঁধা পেয়েছে তাদের রক্ষণের সামনে। কিন্তু উত্তাল সাগরের সামনে বাঁধ আর টেকে কতক্ষণ! 


৩৪ মিনিটে এসে ডর্টমুন্ডকেও আর আটকে রাখা যায়নি। মার্সেল সাবিৎজারের কাছ থেকে বল পেয়ে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন হুলিয়ান ব্রান্ড। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ২–০ করেন ইয়ান মাটসেন। এবারও গোলের জোগানদাতা সাবিৎজার। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন অস্ট্রিয়ান এই মিডফিল্ডার।  


প্রথমার্ধেই পিছিয়ে গেলেন ৩–২ ব্যবধানে। স্বাভাবিকভাবেই পরিবর্তন দরকার ছিল অ্যাতলেটিকোর। আলভারো মোরাতা, নাহুয়েল মলিনা ও সিজার আজপিলিকুয়েতাকে তুলে নেন। একসঙ্গে মাঠে নামান তিন বদলি আনহেল কোরেয়া, পাবলো বারিয়োস ও রদ্রিগো রিকেলমিকে।  


সুফলটাও তারা পায় হাতেনাতে। ৪৯ মিনিটে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলটা এসেছিল স্প্যানিশ ক্লাবটির সংঘবদ্ধ আক্রমণের ফলেই। কিন্তু হামেলসের মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, এখনই হাল ছাড়তে রাজি নন তিনি। এরপরে অবশ্য ৬৪ মিনিটে বদলি নামা কোরেয়া গোল করে বসেন। 


দুই লেগে মিলিয়ে ৪–৩ ব্যবধানে এগিয়ে যায় অ্যাতলেটিকো। শুরু হয় ডর্টমুন্ডের ফিরে আসার লড়াই। সিগন্যাল ইদুনা পার্ক তখন গর্জন করছে রীতিমতো। পুরো স্টেডিয়ামকে এমন সমর্থন ফিরিয়ে দিতে সময় লাগলো মোটে ৭ মিনিট। ৭১ মিনিটে ফরোয়ার্ড ফুলক্রুগ ম্যাচে এনে দেন লিড। আর অ্যাগ্রিগেটে আসে সমতা। 


৩ মিনিট পরেই ফের গোল পেয়ে যায় ডর্টমুন্ড। ফুলক্রুগের পাস থেকে জটলার মাঝেই দারুণ এক গোল করেন সাবিৎজার। ১১ বছর পর আরও একবার ফাইনালের টিকিট পায় বুরুশিয়া ডর্টমুন্ড। 


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই