শিরোনাম
মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জাতীয় পার্টি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগের সাথে জোটে যাওয়ায় জাতীয় পার্টিকে বেশ খেসারত দিতে হচ্ছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তারা সহযোগিতা যে দিয়েছিলেন, তার ওপর ভিত্তি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে রংপুর জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন। এ জন্য বিভিন্ন পর্যায়ে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে। কমিটিকে সক্রিয় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে আমরা রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডে কমিটি শক্তিশালীকরণে কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই ৬টি থানায় কমিটি করা হবে। রংপুর সদর উপজেলায় নতুন কমিটি গঠন করা হচ্ছে। কুড়িগ্রাম জেলা কমিটি ভেঙে দিয়ে সেখানেও নতুন কমিটি করা হবে। এ ছাড়া তৃণমূল থেকে ত্যাগী তরুণ নেতাদের দলের নীতিনির্ধারণী পর্যায়ে নেওয়া হচ্ছে। 



রংপুর একসময় জাতীয় পার্টির ঘাঁটি বলে পরিচিত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এসএম ইয়াসির বলেন, রংপুরের মানুষ জাতীয় পার্টিকে ভালোবেসে দলের প্রার্থীকে নির্বাচিত করতেন। সংসদ সদস্যরাও রংপুরের উন্নয়নে কাজ করে গেছেন। কিন্তু সেই জনপ্রিয় আসনগুলোকে আওয়ামী লীগ জোর করে দখলে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহারের কারণে আমাদের দলের নেতারা স্থানীয় সরকার নির্বাচনগুলাতে অংশ নিতে পারেনি।



এবার রংপুর বিভাগে জাতীয় পার্টিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন নেতারা। বর্তমানে চলছে দল গোছানোর কাজ। ওয়ার্ড থেকে ইউনিয়ন, জেলা থেকে উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। নিষ্ক্রিয় কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হচ্ছে। সেই সাথে শারদীয় দুর্গা উৎসবকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির ভাবনা ও নেতাদের সাথে জনগণের মেলবন্ধন তৈরির চেষ্টা চলছে। দিনরাত পূজামণ্ডপে ছুটে বেড়াচ্ছেন নেতারা। 


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বিগত ১৫ বছরে দলের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সেই ক্ষতি কাটিয়ে উঠতে কাজ শুরু করেছি। আমাদের যেসব দুর্বলতার জায়গায় রয়েছে, সেগুলো রিকভার করার চেষ্টা করছি। দলীয় চেয়ারম্যানের নির্দেশে মাঠ পর্যায়ে কর্মীদের উজ্জীবিত করে ৩০০ আসনে প্রার্থী দিতে কাজ করব। নির্বাচনের সময় আসলে জোটগত নাকি এককভাবে নির্বাচন করা হবে, তা দলের চেয়ারম্যান আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। 


তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেতাদের পূজামণ্ডপে গিয়ে জনগণের সাথে মেলবন্ধন বৃদ্ধিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নেতারা মণ্ডপে মণ্ডপে গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় করছেন। আমি নিজেও নগরীর ৩৩টি ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করছি। 


যেভাবে জাপার আসন আওয়ামী লীগের দখলে গেল


পৈতৃক নিবাস রংপুর হওয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর বিভাগে ব্যাপক জনপ্রিয় ছিলেন। একসময় রংপুরের ৬টি আসনই জাতীয় পার্টির দখলে ছিল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের সব কটি আসনেই জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচন করে জাতীয় পার্টি। ওই নির্বাচনে জাতীয় পার্টি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৫ (মিঠাপুকুর) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন হারায় এবং বাকি তিনটি আসনে জয়লাভ করে। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে নির্বাচনে এসে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনটিও হারায় জাতীয় পার্টি। এতে করে রংপুর-১ (গঙ্গাচড়া) ও রংপুর-৩ (সদর) আসন দখলে থাকে দলটির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন পুনঃরুদ্ধার করতে না পেরে ওই দুই আসনই ধরে রাখতে হয় জাতীয় পার্টিকে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির রংপুর-১ ও রংপুর-৩ আসনের সমঝোতা হয়। সেই অনুযায়ী দুই আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তুলে নিলেও রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে শক্তিশালী স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীকে নির্বাচনে রেখে দেয়। এতে ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী পরাজিত হন। ফলে দলটির দুর্গ রংপুরে মাত্র একটি, রংপুর-৩ (সদর) আসন ধরে রাখতে পেরেছিল জাতীয় পার্টি।


দলের নেতারা অভিযোগ করেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদকে নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী খেলায় মেতেছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ অংশ না নেওয়ার ঘোষণা দেন। সেই সময় এরশাদের স্ত্রী রওশদ এরশাদকে ম্যানেজ করে জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে ওই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়। এ ছাড়া সেই সময় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণসহ দল ভাঙতে মরিয়া হয়ে উঠেছিল আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের চেয়ারম্যান পদ নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের মাঝে বিরোধ তৈরি করা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলকে টিকিয়ে রাখতে নির্বাচনে যাওয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে জানিয়েছিলেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে এনে প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের আসনগুলো নিজেদের করে নেয় আওয়ামী লীগ। 


বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল জাপা


বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের খাবার পানি, অ্যাম্বুলেন্স সহায়তা দিয়ে তোপের মুখে পড়েছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে মোস্তফাকে অপদস্থ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জাতীয় ছাত্রসমাজ, যুব সংহতিসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ-সংগঠন যোগ দিয়েছিল। সরকার পতনের এ আন্দোলনে রংপুরে জাতীয় পার্টির অবস্থান ছিল আন্দোলনকারীদের পক্ষে। কারণ আওয়ামী লীগ জাপাতে কোন্দল তৈরি করেছিল, আসন দখল ও স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতার অপব্যহার করেছিল।


আগামী ভোটে আওয়ামী লীগের প্রভাব না থাকায় জাতীয় পার্টি অন্য রূপে ফিরবে বলে মনে করেন দলটির নেতারা। মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘এবার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন নেই। আশা করছি আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে।’



আরও খবর




নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা