
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। কলেজের সভাপতি অধ্যাপক এসএম আব্দুল মতিন লস্কর'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দীন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন ফটিক, বিদ্যোৎসাহী সদস্য আব্দুস ছালাম ও অধ্যক্ষ রোকন উজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল কাশেম। এসময় কলেজের প্রভাষক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























