
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
"শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়" প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আজ সোমবার( ১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা হলরুমে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর -১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেলর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সভাপতি চাঁন সরকার, উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, স্কুল, কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একটি রেলি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।





























