
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গঙ্গাচড়ায় পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমুলক সভা সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, ওসি আব্দুস ছবুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির মনোনয়ন পাওয়া মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক তপন কুমার রায়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও উপজেলার সকল পূজামণ্ডপ সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে সরকারিভাবে সহায়তার ডিও লেটার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া মোকাররম হোসেন সুজন ব্যাক্তিগতভাবে প্রতিটি পূজামণ্ডপে সহযোগিতা করেন এবং এমপি রায়হান সিরাজী তিনিও ব্যাক্তিগতভাবে সহযোগিতা করবেন বলে জানান।





























