শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাটে ধানের গোলায় লুকানো ১২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট):প্রতিনিধি সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারতীয় সীমান্তঘেঁষা দুর্গম এলাকাগুলো ব্যবহার করে চোরাকারবারিরা মাদকের চালান দেশে প্রবেশ করাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সীমান্ত দিয়ে আসা এসব মাদক বিভিন্ন হাত ঘুরে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে মাদকাসক্তির পাশাপাশি চুরি, ছিনতাইসহ নানা অপরাধপ্রবণতা বাড়ছে বলে দাবি স্থানীয়দের।তবে মাদকের বড় চালান আটকে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানা পুলিশ একটি বসতবাড়ির ধানের গোলা থেকে ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়লের নির্দেশনায় উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে এসআই হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল কুটিনা বেগমের বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আচরণ সন্দেহজনক মনে হলে বাড়িতে তল্লাশি জোরদার করা হয়।ঘরের বিভিন্ন স্থান তল্লাশি করেও প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি। একপর্যায়ে পুলিশের নজর যায় ঘরের কোণে থাকা ধানের গোলার দিকে। সেখানে তল্লাশি চালিয়ে গোলার ভেতরে সুকৌশলে তৈরি করা একটি লুকানো স্থান থেকে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করা হয়।পুলিশের দাবি, ধানের গোলা থেকে সর্বমোট ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।এ ঘটনায় গ্রেপ্তার কুটিনা বেগম (৪৫) ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ধানের গোলার ভেতরে ফেন্সিডিল লুকিয়ে রেখে পার পাওয়ার চেষ্টা পুলিশের তীক্ষ্ণ নজরদারির কারণে ব্যর্থ হয়েছে।”তিনি আরও বলেন, মাদকের মূল উৎপাটনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে আসা যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবার রুখতে গোয়াইনঘাট থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে।গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন