
জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর প্রাথমিক বাছাই পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের খেলাধুলা, মেধা বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানটি গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” আয়োজনের মাধ্যমে উপজেলার তরুণদের মাঝে ক্রীড়া চর্চা ও প্রতিভা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।




























