
বদরুল আমীন, ময়মনসিংহ :: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামে নোমান নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জব্বার মেম্বার দাবি করেছেন, গরু ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির প্রতি সপ্তাহে ৩ লাখ টাকা লেনদেন হতো। তাঁর অভিযোগ, চলতি সপ্তাহে টাকা না পাওয়ায় বিজিবি গুলি চালিয়েছে, যার ফলে নোমানের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
জব্বার মেম্বার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
অপর দিকে জানা যায়, নোমানের নেতৃত্বে এক দল চোরাকারবারি ভারত থেকে গরু গরু আনার সময় বিজিবির হাতে আটক হয়। এ সময় নোমান গরু ছড়াতে চেস্টা করে। গরু না ছড়ায় বিজিবির সাথে চোরাকারবারিরা সংঘর্ষে জড়ায় এ সময় নোমান আহত হয়ে মারা যায়।
তবে অর্থ লেনদেন ও গুলি চালানোর বিষয়ে তাঁর বক্তব্যের স্বাধীন সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।





























