
সাআদ মাহমুদ, হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি আগুনে পুড়লো তুলার গোদাম, ক্ষতি অন্তত ১৫ লাখহালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হাদিসের মোড় এলাকায় আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে।আজ বিকেল ৩ ঘটিকায় হাদিসের মোড় এলাকায় হাসান কটন রিফাইনিং মিলসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে হালুয়াঘাট-ধোবাউড়া সড়কের হাদিসের মোড় এলাকায় আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময় হাসান কটন রিফাইনিং মিলসে অগ্নিকাণ্ডে ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিলে এলাকাবাসীর সহযোগীতায় গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনে টিনশেড গুদামঘর ও তুলা পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।জানতে চাইলে হাদিসের মোড় এলাকার ঘর মালিক রাসেল বলেন, আগুন লাগার পর দ্রুত এসে ফায়ার সার্ভিসকে খবর দেই। অনেক ক্ষতি হয়ে গেল। অন্তত ২৫ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে।হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্তত দেড় ঘন্টায় আগুন নেবাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বলা যাবে।



























