শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

হামের পুরোনো ধরনই ছড়াচ্ছে দেশে, মৃত্যু ৬০০ ছাড়াল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

দেশে হামের পুরোনো ধরন ‘বি৩’ ভেরিয়েন্টেই শিশুসহ সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানী ও গবেষকেরা। দেশের দুটি শীর্ষস্থানীয় পরীক্ষাগারে জিন বিশ্লেষণের পর দেখা গেছে, ভাইরাসটি বাইরে থেকে আসেনি; বরং বহু বছর ধরেই বাংলাদেশে সক্রিয় থাকা একই ধরনই এখনো ছড়াচ্ছে।

সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও, হাম ও রুবেলা ল্যাবরেটরি এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরীক্ষায় একই ফল পাওয়া গেছে। এতে নিশ্চিত হওয়া গেছে, হামের ধরন ‘বি৩’ দীর্ঘদিন ধরেই দেশে বিদ্যমান।

এরই মধ্যে দেশে হামে মৃত্যু ৬০০ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে ৫১১ ও নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছে, যেসব শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে, কার্যত তা হামের কারণেই মৃত্যু। তবে পরীক্ষাগার সীমাবদ্ধতার কারণে সবক্ষেত্রে নিশ্চিতভাবে রোগ শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশের সাম্প্রতিক ইতিহাসে হামে এত বড় মৃত্যুর ঘটনা আগে দেখা যায়নি। মারা যাওয়া শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স পাঁচ বছরের কম। চলতি বছরের মার্চের শুরু থেকেই এই মৃত্যু শুরু হয় এবং এখনও তা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, দুর্বল ব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক জাহিদ রায়হান বলেন, টিকাদান কার্যক্রমের পর সংক্রমণ কিছুটা কমেছে এবং ধীরে ধীরে মৃত্যু কমবে। তিনি বলেন, এই সময় শিশুদের নিউমোনিয়াও বেশি হয়, তাই সব মৃত্যু যে হামের কারণে, তা বলা ঠিক নয়।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও, মিজেলস ও রুবেলা ল্যাবরেটরি ২০১৪ সাল থেকে হামের ধরন নিয়ে গবেষণা করছে। প্রতিষ্ঠানটির ভাইরাস বিশেষজ্ঞ খন্দকার মাহবুবা জামিল জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫টি নমুনা বিশ্লেষণ করে ‘বি৩’ ধরন শনাক্ত করা হয়েছে।

একইভাবে আইইডিসিআরের মে মাসের ৩৮টি নমুনার বিশ্লেষণেও একই ফল পাওয়া গেছে। এই ল্যাবরেটরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এবং নিয়মিতভাবে তথ্য সংস্থাটিতে পাঠানো হয়।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত হামের ২৪টি ধরন শনাক্ত হয়েছে। তবে বাংলাদেশে বহু বছর ধরেই প্রধানত ‘বি৩’ ধরনটি সক্রিয়। ২০১৪ সালে প্রথম এই ধরন শনাক্ত হয়। ২০১৭–১৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাদুর্ভাবের সময় ‘ডি৮’ ধরন পাওয়া গেলেও এরপর থেকে আবারও শুধু ‘বি৩’ ধরনই পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই তথ্য প্রমাণ করে রোহিঙ্গা শিবির থেকে হাম ছড়িয়ে পড়ার ধারণা সঠিক নয়।

হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম চললেও মৃত্যুর সংখ্যা কমছে না। আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া, কানপাকা, চোখের সমস্যা ও নিউমোনিয়া জটিলতা দেখা দিচ্ছে। বেশিরভাগ মৃত্যু নিউমোনিয়াজনিত কারণে হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু হাসপাতালে অতিরিক্ত ভেন্টিলেটর সরবরাহ করেছে এবং হামের জন্য পৃথক ওয়ার্ড চালুর নির্দেশ দিয়েছে। এমনকি ডিএনসিসি কোভিড হাসপাতালকে হামের রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে এসব উদ্যোগেও মৃত্যুর হার কমানো সম্ভব হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগনিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, এটি একটি মহামারি পরিস্থিতি, কিন্তু আমরা তা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারিনি। এটি অত্যন্ত দুঃখজনক।

আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক