শিরোনাম
শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

হামলাকারী শনাক্ত হচ্ছে সিসিটিভির ফুটেজে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’-এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এসব স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর ও পুড়িয়ে ফেলার আগমুহূর্ত পর্যন্ত সবকিছুর ছবি ও ভিডিও ধারণ করেছে। সেসব ফুটেজ দেখেই এখন হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ বলছে, ইতিমধ্যে তারা বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এর বাইরে ওই স্থাপনার আশপাশে থাকা ভবন থেকেও সিসিটিভি ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে অনেকের তথ্য জানার জন্য বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠিয়ে সাহায্য চাইছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।  


ইতিমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে হামলার সময় হামলাকারীদের ছবি ও ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেগুলো তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেবে। মেট্রোরেলের এক কর্মকর্তা বলেন, ওই দিন হামলাকারীরা স্টেশনে ঢুকে সবার আগে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর স্টেশনের লিফট, টিকিট কাউন্টার, স্বয়ংক্রিয় টিকিট মেশিন, ইলেকট্রনিক ডিভাইসসহ সবকিছুই ভাঙচুর করেছে। তবে সিসি ক্যামেরা ভেঙে ফেলার আগেই তাঁদের চেহারা এসব ক্যামেরা শনাক্ত করতে পেরেছে। সেসব ছবি মেট্রো কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে।


মেট্রোরেল স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এর মধ্যে দুটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একটি মামলা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে।


রাজধানীর বনানী সেতু ভবনেও আগুন দেয় বিক্ষোভকারীরা। ইতিমধ্যে সেতু ভবনে হামলার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী বলেন, সেতু ভবনের সামনে রাখা ৫৩টি গাড়ি পুড়েছে। লিফট পুড়েছে চারটি। ভবনের ক্যাফেটেরিয়া, অডিটরিয়াম, বাচ্চাদের জন্য ডে কেয়ার, বঙ্গবন্ধু কর্নার পুড়েছে। ভবনের দোতলা পর্যন্ত সব নথি পুড়েছে। ছয়তলা পর্যন্ত অবকাঠামো পুড়েছে। এসবে আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালীতে দুটি টোল প্লাজা পুড়েছে। এসব স্থাপনায় যেসব সিসি ক্যামেরা আছে, সেগুলোর ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে।


রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে বৃহস্পতি ও শুক্রবার তিন দফা হামলা হয়েছে। বিআরটিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বনানী কার্যালয়ে তিন দফায় হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শুধু নিচতলায় ও দোতলায়, বিকেলে পাঁচতলা পর্যন্ত, পরের দিন শুক্রবার ১৩ তলা পর্যন্ত ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার মিরপুর সার্কেল অফিসে আগুন ও ভাঙচুর করা হয়। এই দুই ভবনের সিসি ক্যামেরা দেখে হামলাকারী শনাক্তের কাজ চলছে।


গত বৃহস্পতিবার দুপুর থেকেই আন্দোলনকারীরা ঢাকার কয়েকটি অঞ্চলে ট্রাফিক পুলিশের বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ী ও মিরপুর। এসব এলাকায় পুলিশ বক্স ও আশপাশের স্থাপনায় থাকা সিসি ক্যামেরার ছবি বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৪৪টি বাস ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি বাস একদম পুড়ে গেছে। তিনটি আংশিক পুড়েছে, ৩৮টি বাস ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, স্থানীয় শ্রমিক লীগ নেতার নির্দেশে ভাড়ায় বাসে আগুন দিয়েছেন তিনি।


মহাখালীতে অনেকগুলো সরকারি স্থাপনায় হামলা হয়েছে। এর মধ্যে অন্যতম দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবন, জনস্বাস্থ্য ও পুষ্টি অধিদপ্তর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগ ভবন। ভবনের আশপাশের অন্যান্য স্থাপনায় থাকা সিসি ক্যামেরা দেখে হামলাকারী শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ।


সার্বিক বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, যারা বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে, সেসব সরকারি স্থাপনার সিসি ক্যামেরা দেখে তাদের শনাক্ত করা হয়েছে। হামলাকারীদের নাম-পরিচয়, মোবাইল নম্বরও বের করা হয়েছে। ক্রমান্বয়ে তাদের গ্রেপ্তার করা হবে।


আরও খবর




১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী

মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন