শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলছেন ধোনি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ধোনি যেখানে খেলে, সেটাই তার ঘরের মাঠ। ভারতীয় ক্রিকেটে এ এক প্রবাদের মতো বাক্য। ধোনি ঠিক কতখানি জনপ্রিয় হতে পারেন তার নমুনা দেখা গেল এবারের আইপিএলে। বিশাখাপত্তমে খেলতে নেমে দিল্লির ঘরের সমর্থকদের মন কেড়ে নিয়েছিলেন। আবার মুম্বাইয়ের বিপক্ষে নেমেও প্রতিপক্ষ শিবির থেকে পেয়েছেন সম্মান। 


৪২ বছর বয়েসে এসেও ধোনি অতুলনীয়। তার চাহিদা এখনও তুঙ্গে। গেল বছর আইপিএলে খেলেছেন হাঁটুর চোট নিয়ে। যেন অপারেশন টেবিল থেকেই ছুঁটে এসেছেন মাঠে। যে কারণে সেবার ব্যাটিং অর্ডারে বেশ অনেকটা নিচে নেমে খেলেছিলেন। এবারেও ঠিক তাই করছেন। কিন্তু ব্যাট হাতে ক্যামিও দেখাচ্ছেন বারবার। অনেকেরই তাই দাবি, ধোনিকে ওপরে খেলানো হোক। 


কিন্তু ভারতের হয়ে সবরকমের শিরোপা পাওয়া ধোনি যে এবারেও হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলছেন। দলের পক্ষ থেকেই জানানো হয়েছে, হাঁটুর এই যন্ত্রণা উপেক্ষা করে তিনি নামছেন মাঠে। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর ধোনির সমস্যার কথা জানিয়েছেন স্বয়ং চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স।



সিএসকের বোলিং কোচ ধোনির পরিস্থিতি নিয়ে জানান, ‘ধোনি নেটে দুর্দান্ত ব্যাট করছে। মাঠেও ঠিক তেমনই খেলল। অবিশ্বাস্য। প্রতিযোগিতা শুরুর আগে থেকেই ভাল ফর্মে রয়েছে। ব্যাট-বলে ভাল সংযোগ হচ্ছে।’ 


কিন্তু ফর্মে থাকা ব্যাটার ধোনিকে কেন আরও ওপরে দেখা যাচ্ছে না? এর জবাবেই সিমন্স জানালেন চোটের খবর, ‘আসলে ওর চোট নিয়ে সকলে একটু চিন্তিত। ধোনি নিজে অবশ্য তেমন উদ্বিগ্ন নয়। আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি। ওর যন্ত্রণা হচ্ছে কি না বা কতটা হচ্ছে, সেটাও আমরা জানি না। অথচ ধোনি খেলে চলেছে। দলের প্রয়োজনে সবই করছে। হাঁটুর সমস্যা ওর পারফরম্যান্সেও প্রভাব ফেলছে না।’ 


চোটের বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, ‘ধোনির অবশ্যই চোট রয়েছে। হালকা হলেও আছে। সেটা অগ্রাহ্য করেই খেলছে। যা যা করা প্রয়োজন, সবই করছে। আমরা সকলে ওর চোট নিয়ে উদ্বিগ্ন। শুধু দলের কথা বলছি না। ক্রিকেটপ্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বিগ্ন। অনেকেই ওর চোট নিয়ে কথা বলছেন। অথচ ধোনি তেমন কিছুই বলছে না।’


গত বছর হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন ধোনি। সমস্যার সমাধানে অস্ত্রোপচার করিয়েছিলেন। লাভ খুব একটা হয়নি। এ বারও হাঁটুর চোটকে সঙ্গী করেই খেলছেন আইপিএল। তারপরেও অবশ্য ফিনিশার রোলে নিজের কাজটা ঠিকই করে চলেছেন এমএসডি। 


আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়