
বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন ১ নং ইউনিট শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ রাতে অত্র ইউনিট শাখার কার্যালয়ে এ দ্বি-বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা আবদুল খালেক আল-কাদেরী প্রমূখ। পরে মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী কে পুনরায় সভাপতি, মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলুকে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী।




























