শিরোনাম
মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

হাসপাতাল দখল করলেন এমডি: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:


নোয়াখালীর চাটখিলে পরিচালক ও শেয়ার হোল্ডারদের সম্পদ কুক্ষিগত করে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। হাসপাতালটির ১৮ জন পরিচালক ও ৪০০ জন শেয়ারহোল্ডারের বেশিরভাগকেই হাসপাতালটির মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে এবং হচ্ছে। হাসপাতালটির চেয়ারম্যানকে পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।



অভিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালকের নাম মো. সোহাগ। তিনি চাটখিল স্কয়ার হাসপাতাল প্রাইভেট নামের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।



আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে হাসপাতালটির চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিচালকবৃন্দ সংবাদ সম্মেলন করে এই অভিযোগগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে হাসপাতালটির চেয়ারম্যান ভিপি মিজানসহ কয়েকজন ভুক্তভোগী পরিচালক উপস্থিত ছিলেন।



হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাইফুল্লাহ মানিক অভিযোগ করে বলেন, '২০১৫ সালে প্রতিষ্ঠিত আমাদের মালিকানাধীন হাসপাতালটি প্রতিষ্ঠার ৩ বছর পরে অভিযুক্ত মো. সোহাগকে তার বারবার অনুরোধের প্রেক্ষিতে শেয়ার হোল্ডার ও পরিচালক করা হয়। পরবর্তীতে তাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়। এমডি হবার পর সে ৫ জন পরিচালককে মূল টাকা নিয়ে বের হয়ে যেতে বাধ্য করার পাশাপাশি অনেক শেয়ার হোল্ডারদেরকে লোকসানের ভয় দেখিয়ে মূল টাকা নিয়ে সরে যেতে বাধ্য করেন।'



তিনি আরো বলেন, 'প্রাতিষ্ঠানিক লেনদেনে হিসেব চাওয়ার কারণে সে আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলো। যারা আমার সাথে ছিলো, তাদেরকেও সে হুমকি দেয়। অভিযুক্ত মো. সোহাগ সমাধানের জন্য স্থানীয় কাউকে তোয়াক্কা না করায় ২১ এপ্রিল এই বিষয়ে আমরা কোর্টে মামলা করি। সোহাগ তার অপকর্ম ঢাকতে পরের দিন আমাদের বিরুদ্ধে পাল্টা  মামলা করে।  আমাকে আরো ১৫টি মামলায় জড়িয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন।'



হাসপাতালটির চেয়ারম্যান ভিপি মিজান বলেন, 'আমি যে হাসপাতালটির চেয়ারম্যান এটাই তারা এখন আর মানতে চাইছেন না। আমাদের হাসপাতালকে সোহাগ তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে। অথচ পরিচালক আর শেয়ারহোল্ডারদের বহু ত্যাগ তিতিক্ষায় গড়ে উঠেছে হাসপাতালটি।'


আরও খবর




মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের