শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

হাসপাতালে সবচেয়ে বেশি রোগীর চাপ বহির্বিভাগে, অথচ সেখানেই যত সংকট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের জনসংখ্যার বড় একটি অংশই চিকিৎসা নেন হাসপাতালের বহির্বিভাগে। তবে ডাক্তারদের দেরির কারণে ভোগান্তি বাড়ে রোগীর। আবার লোকবল কম থাকায় অনেক সময়ই প্রয়োজনের তুলনায় কম সময় পান রোগীরা। রোগীর চাপে ডাক্তারদের আন্তরিকতার যায় কমে। অন্যদিকে দেশে রেফারেল পদ্ধতি না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনুপস্থিতি ও জনবল ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা।


সকাল ৯ টা ৪৫ মিনিট গিয়ে দেখা যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগে সকাল ৮ টা থেকে ডাক্তার থাকার কথা থাকলেও এখনো আসেননি তিনি। এদিকে রোগীদের অপেক্ষার দীর্ঘ সারি যেন পরিণত হয়েছে ভোগান্তিতে।


বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে দীর্ঘ সারিতে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করছেন রোগীরা, কখন আসবেন ডাক্তার? কখন মন খুলে বলবেন তার রোগের কথা?


প্রহর গুণতে গুণতে পেরুলো ঘণ্টা, রোগীর সারিও ধীরে ধীরে হচ্ছে আরও লম্বা। চিকিৎসক তখনো প্রবেশ করেননি। এ চিত্র এক দিনের নয়। এভাবেই প্রতিদিন অপেক্ষা করতে হয় সেবা নিতে আসা মানুষদের। অসুস্থতা সারাতে এসে এমন অবস্থায় কেউ কেউ যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।


ডাক্তার দেখাতে আসা একজন বলেন, 'ডাক্তার আসার কথা সকাল ৮টায় আমরা সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। ডাক্তার ঠিক সময়ে আসছে না দেখে এতো ভোগান্তি বাড়ছে।'


আরেকজন বলেন, 'ডাক্তার দেরি করায় লাইন দীর্ঘ হচ্ছে। কর্তৃপক্ষ যদি বিষয়টা নজরে নেয় তাহলে এত ভোগান্তি হতো না আমাদের।' 


শুধু মেডিসিন নয়, এই চিত্র অন্য বিভাগেও। দেরি করার পেছনে যুক্তি দেখালেন চিকিৎসকরা।


শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এফসিপিএস মেডিসিন ট্রেইনি ডা. দবিরুল ইসলাম বলেন, 'আজকে একটু দেরি হয়েছে। এছাড়া আমি ঠিক সময়েই আসি। আজকে রোগীর চাপ কম আছে। দেখে নিতো পারবো। সমস্যা হবে না।'


প্রথমে চিকিৎসকদের দেরি করে আসার বিষয়টি এড়িয়ে গেলেও পরে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান।


তিনি বলেন, 'আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। যদি কেউ এমন দেরি করে আসে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবো।'


সেবা নিতে আসা রোগীরা বলছেন, চিকিৎসকের রুমে ঢোকার সুযোগ পেলেও ১ থেকে ২ মিনিটের মধ্যে হাতে ধরিয়ে দেয়া হয় ব্যবস্থাপত্র। রোগীর চাপে চিকিৎসকের আন্তরিকতার জায়গা কম থাকে বলেও মনে করেন রোগীরা।


রোগীদের একজন বলেন, 'বেশিরভাগ ডাক্তার রোগীর পুরো কথা না শুনে ওষুধ লিখে দেয়।'


আরেকজন বলেন, 'আমরা যে তাদের কাছে গিয়ে বসবো, কি সমস্যা হয়েছে তা বলবো সেই সময়ও তাদের কাছে থাকে না।' 


এদিকে প্রাথমিক পরামর্শের জন্য রোগী কোথায় যাবেন, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে সেবা নেবেন, কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞের কাছে যাবেন নেই এ সংক্রান্ত কোনো গাইডলাইন। এতে বেশিরভাগ সময়ই রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান। এ অবস্থা নিরসনে চিকিৎসাক্ষেত্রে স্ট্রাকচারাল রেফারেল পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দেয়ার কথা বলছেন চিকিৎসকরা।


মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের আবাসিক চিকিৎসক ডা. দেবাশীষ সাহা বলেন, 'কোনো জরুরি বিভাগের রোগী যদি বহির্বিভাগে চলে যায় স্বাভাবিকভাবেই তার চিকিৎসা পেতে দেরি হবে। এখানে যদি এরিয়া ভাগ করে রেফারেল পদ্ধতি চালু করা যায় তাহলে এই সমস্যা দূর হবে।'


রোগীর চাপ যেমন বেশি রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সমন্বয়ের জন্য অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিভাগের ইনডোর আউটডোরের চিকিৎসকের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা চলছে।


মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, 'আমাদের যে বিভাগগুলো রয়েছে সবগুলো আন্তঃবিভাগ ও বহির্বিভাগ রয়েছে সেখানকার ডাক্তাররা দুই জায়গাতেই সেবা দিচ্ছে।'


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সময় মতো হাসপাতালে আসা নিয়ে কখনো কখনো চিকিৎসকদের গাফিলতি থাকে। এক্ষেত্রে জনবল একটি বড় সমস্যা। তবে বড় একটি অংশ ঠিক সময়ে আসে আর দেরিতে যায়।


স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালও ক্লিনিক শাখা পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, 'একজন চিকিৎসককে তার সক্ষমতার চেয়ে তিনগুণ চারগুণ কাজ করতে হচ্ছে এতে চাপ বেড়ে যাচ্ছে। এর ফলে রোগীদের যে সেবা দেয়ার কথা তা দিতে পারছে না।' 


বিশেষজ্ঞরা বলছেন, ব্যবস্থাপনার ত্রুটি সমাধানে দেশে রেফারেল পদ্ধতি চালু করতে নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্ধারিত সময়ে বহির্বিভাগে বসতে হবে। তবে বিকেলের আউটডোর চালু হলে চাপ অনেকটাই কমে যাবে।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুহাম্মদ আব্দুস সবুর বলেন, 'ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত প্রেশারে আছি রোগীদের সময় দিতে পারছি না। তার কারণ সকাল ৮টা থেকে আড়াইটার সময় চলে এসেছে ১১টা থেকে দেড়টা এতে রোগীর সমস্যা ঠিক মতো শুনেন না। ডাক্তারদের কাজ শুধু প্রেসক্রিপশন লেখা না।'  


দিনে দিনে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জনবল কখনোই পায়নি সরকারি হাসপাতালের বহির্বিভাগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। তবে জনবল সংকটের কথা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেও জনবল বাড়াতে স্বাস্থ্য বিভাগের দেখা যায় নি কোনো ভূমিকা।


আরও খবর




ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন