
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন। বুধবার (১৩ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
যাত্রার আগে তিনি দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সমাজ এবং নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, সুস্থভাবে হজ পালন শেষে যেন নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্য সবার দোয়া প্রত্যাশা করেন।
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
হজযাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দরে উপস্থিত হন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। এ সময় আলহাজ্ব মোহাম্মদ সোহাগসহ হজে গমনকারী যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি এবং সবার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি মন্ত্রী জানান, আগামী ১৮ মে তিনিও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।





























