শিরোনাম
শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

জামালগঞ্জে হাওরপাড়ের মানুষের বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৩ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরপাড়ের মানুষের বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটি ও জামালগঞ্জ উপজেলা কমিটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত তেকে কামরুজ্জামান কামরুল প্রধান অতিথির বক্তব্যে বলেন  সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেটে কৃষি খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাওর উন্নয়নেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। হাওরবাসী যে দাবিগুলো উত্থাপন করেছেন, আমি তার সঙ্গে একমত। এসব দাবি বাস্তবায়নে জাতীয় সংসদে আপনাদের পক্ষে কথা বলব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরব।

তিনি আরও বলেন, হাওরের মৎস্যসম্পদ রক্ষায় নীতিমালা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নীতিমালার বাইরে কোনো অনিয়ম হলে ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দী। সুজন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ। এছাড়া বক্তব্য দেন হাওর অ্যান্ড ওয়েটল্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (হাউজ) নির্বাহী সদস্য সালেহীন চৌধুরী শুভ ও জেলা সুজনের সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সদস্য মিছবাহ উদ্দিন রুমি, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার তালুকদার, মঞ্জুরুল হক আফিন্দী, সানোয়ার হোসেন ও তৃষ্ণা আক্তার রোশনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে জাতীয় বাজেটে অধিক বরাদ্দের দাবি জানান। তারা বলেন, হাওরাঞ্চলের বিশেষ বাস্তবতা বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

মতবিনিময় সভায় হাওরবাসীর পক্ষ থেকে নদী খননে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, ফসল রক্ষায় স্থায়ী সমাধান, জলমহাল ইজারা নীতির কঠোর বাস্তবায়ন, জেলেদের মাছ ধরার অধিকার নিশ্চিতকরণ, টাঙ্গুয়ার হাওর-এর জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখি, মাছ ও জলজ উদ্ভিদ রক্ষায় বিশেষ বরাদ্দ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।


সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হাওরপাড়ের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে নিজেদের মতামত ব্যক্ত করেন।


আরও খবর




শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন

অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন