শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

জাতীয় সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর আগ্রহ কম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে এ নিয়ে আগ্রহ কম দেখা যাচ্ছে। এদের মধ্যে জামায়াতের আগ্রহ নির্বাচনপূর্ব ঐকমত্যের সরকার গঠনে। আর যেকোনো সরকারই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে আশঙ্কায়, জাতীয় সরকারে না যাওয়ার মত অধিকাংশ ছোট ছোট দলের।


জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সরব ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ভোটাধিকার ফিরিয়ে আনা ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনীতির মাঠে নির্বাচন, রাষ্ট্র সংস্কারের ইস্যুগুলোতে বিভিন্ন দলের নেতাদের বক্তব্যে ধরা পড়ে ভিন্ন ভিন্ন অবস্থান ও পরস্পরবিরোধী সুর।


রাজনীতির মাঠে পরিস্থিতি যখন এমন; এরমধ্যেই ৫৩তম বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


এমন প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে চর্চা আগামী সংসদে কী ধরনের সরকার গঠন হবে তা নিয়ে? সেই মুহূর্তে আবারো আলোচনায় বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকার। বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির নীতিনির্ধারকের কাছে প্রশ্ন ছিল- কেমন জাতীয় সরকার গঠন করবে তার দল?


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিগত সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনরত ছিল তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাই।’


দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও বিএনপির সাবেক জোট সঙ্গী জামায়াতে ইসলামী বলছে জাতীয় সরকারের ধারণাটি তাদের কাছে অস্পষ্ট। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের চেয়ে নির্বাচন পূর্ব ঐক্যেতে জোর দিতে দেখা গেলো জামায়াতের এই নীতিনির্ধারককে।


জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপির জাতীয় সরকারের যে প্রস্তাব এটি আমাদের কাছে খুব পরিষ্কার নয়। জাতীয় সরকার গঠনের চেয়ে নির্বাচন পূর্ব ঐক্যেতে থাকা দরকার।’


আর অপেক্ষাকৃত ছোট কিংবা ক্ষমতার রাজনীতিতে কম ভাগীদার দলগুলোর মুখেও শোনা গেলো জাতীয় সরকার নিয়ে অনীহা। ফ্যাসিবাদবিরোধী অন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন পরবর্তী যেকোনো সরকারই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে তাই জাতীয় সরকারে না যাওয়ার কথা বলছেন তারা।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘একবার সরকারে গেলে অনেকসময় দেখা যায় স্বেচ্ছাচারিতা আসতে পারে।’


জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘জাতীয় সরকার একটা জটিল প্রক্রিয়া। এই সময় এসে জাতীয় সরকার কীভাবে হতে পারে সেক্ষেত্রে আবারো সকলকে ঐক্যমত্যের ব্যাপার আছে।’


জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান যখন স্পষ্ট তখন রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী পরামর্শ, দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন। পাশাপাশি বিএনপিকে জাতীয় সরকার নিয়ে দলগুলোর সাথে খোলামেলা আলোচনার করার কথাও বলেন তিনি।


রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী বলেন, ‘বিএনপিকে জাতীয় সরকার নিয়ে দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে।’


আওয়ামী লীগের স্বৈরশাসনের অবসানের পর ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে গণমানুষে। রাজনৈতিক দলগুলো বলছে, যে প্রক্রিয়াতেই সরকার গঠন হোক, রাজনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে এনে ভোটমুখী করাই তাদের প্রধান কাজ। 


আরও খবর




প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া