শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

জয়ের উত্তাপ ছড়িয়ে সিরিজ হারল বাংলাদেশ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১০ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সিলেটে অলিখিত ফাইনালে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের যে স্বপ্ন দেখেছিলেন নাজমুল হোসেন শান্তরা, সেটি স্বপ্ন হয়েই থাকল।


শ্রীলঙ্কার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২৫ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২ রানে হারায় ষষ্ঠ উইকেট। বিপর্যয়ে রুখে দাঁড়িয়ে লড়াই করেছেন লেজের ব্যাটার রিশাদ হোসেন। তিনি ছক্কার রেকর্ড গড়ে ৩০ বলে ৫৩ রানে ফিরলে বাংলাদেশের হারও প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে ছোটখাটো ঝড় তোলেন তাসকিন আহমেদ। তবে দলের জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।


মাতিশা পাতিরানার স্থলাভিষিক্ত হিসেবে মাঠে নামা তুশারাই যেন ম্যাচটির ফল গড়ে দিলেন। ২০ রানের বিপরীতে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পেসারের। তাঁর বোলিং অ্যাকশনও অনেকটা চোটে ছিটকে যাওয়া পাতিরানার মতোই। পাওয়ারপ্লেতে হ্যাটট্রিকসহ বাংলাদেশের ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে এনে দলকে।


তৃতীয় ওভারে ধসের শুরুটা হয় ধনাঞ্জয়া ডি সিলাভার হাত ধরে। তিনিও সুযোগ পাননি আগের দুই টি-টোয়েন্টি ম্যাচে। ৭ রানে ফেরান ওপেনার লিটন দাসকে। চতুর্থ ওভারে তুশারার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সেই ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ফেরান—নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে। শান্ত ও হৃদয়কে বোল্ড করার পর মাহমুদউল্লাহকে ফেরান এলবিডব্লিউর ফাঁদে ফেলে।


নিজের পরের ওভারে এসে আরেক ওপেনার সৌম্য সরকারকেও বোল্ড করেছেন। ১০ বলে ১১ রান আসে সৌম্যর ব্যাট থেকে। আগের দুই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ফেরার ম্যাচে ৯ম ওভারে জাকের আলী অনিককে ৪ রানে ফিরিয়ে ম্যাচ থেকেই বাংলাদেশকে একরকম ছিটকে দেন লঙ্কান অধিনায়ক।


সপ্তম উইকেটে শেখ মেহেদী হাসান ও রিশাদের ৩১ বলে ৪৪ রানের জুটি বাংলাদেশকে ১০০ পেরোনোর সুযোগ করে দেয়। মেহেদীর ব্যাট থেকে আসে ১৯ রান। কিন্তু অষ্টম উইকেটে তাসকিন-রিশাদের ২১ বলে ৪১ রানের জুটি ম্যাচে উত্তেজনা ফেরায়। লঙ্কান বোলারদের ওপর ছক্কার ঝড় বইয়ে ২৬ বলে ফিফটি তুলে নেন রিশাদ। তাঁর ৫৩ রানের ইনিংসে ছিল ৭টি ছক্কা। টি-টোয়েন্টি ম্যাচে এটাই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা। ২১ বলে ৩১ রান করেছেন তাসকিন।


শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট নেওয়া এ ম্যাচের আগে তুশারা খেলেছেন সাতটি টি-টোয়েন্টি। নামের পাশে উইকেট ছিল ৬ টি। সেরা বোলিং গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে, আফগানদের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাঁর ইকোনমি ছিল ১০ ছুঁই ছুঁই। বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচে তাঁর ইকনোমি ৫.০০।


তার আগে এই ম্যাচেও টস জিতে আগে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। বাংলাদেশকে পেলেই কুশল মেন্ডিস জ্বলে ওঠেন—এই তো হয়ে আসছে তাঁর ক্যারিয়ারের শুরু থেকে। আজ সিলেটে সেই পুরোনো দৃশ্য দেখা গেল আবারও। তাঁর দুর্দান্ত ফিফটিতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ৫৫ বলে ৮৬ রান আসে মেন্ডিসের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ ও তাসকিন নিয়েছেন ২টি করে উইকেট।


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই