শিরোনাম
চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার,টাকা জোগান দেন কারা? নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে চন্দনাইশ বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশ দোহাজারী হাজারীর দিঘিতে ৩য় বারের মতো বড়শী প্রতিযোগিতা অনুষ্ঠিত চন্দনাইশ দোহাজারীতে প্রান্তিক কৃষকদের মাঝে নাগরিক কমিটির সার বিতরণ চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া শাইখুল হাদিস ইব্রাহিম (রহ.)- এর ৬ষ্ঠ বার্ষিক ইছালে ছাওয়াব ও মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র‌্যালি অনুষ্ঠিত
রবিবার ২৩ আগস্ট ২০২৬
রবিবার ২৩ আগস্ট ২০২৬

কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার,টাকা জোগান দেন কারা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে অর্থ আদায়, কাজ পরিদর্শনের নামে টাকা নেওয়া এবং ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া মোটরসাইকেল চালককে দিয়ে প্রকল্পের কাজ তদারকির অভিযোগ উঠেছে। ওই মোটরসাইকেল চালক আরশাদ আলীকে প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জে যোগদানের পর থেকেই নলতা ইউনিয়নের আরশাদ আলী নামে এক মোটরসাইকেল চালককে নিয়মিত নিজের সঙ্গে রাখছেন পিআইও মফিজুর রহমান। তিনি পিআইওকে মোটরসাইকেলে বহন করার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে টিআর, কাবিখা, কাবিটা ও অন্যান্য প্রকল্পের কাজ পরিদর্শন করেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের কাছ থেকে ওই চালকের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের এক সদস্য অভিযোগ করে বলেন, পিআইও মফিজুর রহমান অনেক সময় নিজে প্রকল্পের কাজ পরিদর্শনে না গিয়ে তার মোটরসাইকেল চালক আরশাদ আলীকে পাঠিয়ে দেন। একবার আরশাদ আলী গিয়ে তাকে বলেন, ‘স্যার আমাকে কাজের অগ্রগতি দেখার জন্য পাঠিয়েছেন।’ এরপর তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে পিআইওর কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে তাকে হয়রানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ইউপি সদস্য।

তিনি বলেন, বাধ্য হয়ে আরশাদ আলীকে ৫ হাজার টাকা দিতে হয়েছে। তার অভিযোগ, টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিল দেওয়ার আগেই পিআইও ১০ থেকে ১৫ শতাংশ টাকা কেটে নেন। এরপর আবার কাজ পরিদর্শনের নামে তার মোটরসাইকেল চালককে পাঠিয়ে টাকা নেওয়া হলে সরকারি বরাদ্দের অর্থ দিয়ে শতভাগ কাজ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের এক প্যানেল চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘মোটরসাইকেল চালক আরশাদ আলী ছাড়া পিআইও মফিজুর রহমান কিছু বোঝেন না। যেখানেই যান, তাকে সঙ্গে নিয়ে যান। প্রকল্পের কাজ পরিদর্শনে গেলে কাজের ধরন অনুযায়ী ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত তার মাধ্যমে নেওয়া হয়।’

ওই প্যানেল চেয়ারম্যান আরও বলেন, একসময় হাসতে হাসতে পিআইও মফিজুর রহমানকে তিনি প্রশ্ন করেন, সরকারি বরাদ্দ থেকে যদি একটি অংশ নেওয়া হয়, তাহলে কাজ পরিদর্শনের সময় আবার টাকা কোথা থেকে দেবেন। জবাবে পিআইও তাকে বলেন, তার মোটরসাইকেল চালক আরশাদ আলীকে মাসে ৩০ হাজার টাকা বেতন দিতে হয়। সরকার তাকে কোনো গাড়ি দেয়নি। সাইড পরিদর্শনে এলে চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে নেওয়া টাকা দিয়েই চালকের বেতন দিতে হয় বলেও পিআইও মন্তব্য করেন বলে দাবি করেন ওই প্যানেল চেয়ারম্যান।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য বলেন, ‘পিআইও অফিসে গেলেই আরশাদ আলীকে সেখানে দেখা যায়। তার কাজ হলো পিআইও সাহেবকে মোটরসাইকেলে বহন করা। এজন্য তাকে মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয় বলে শুনেছি।’

তিনি অভিযোগ করেন, পিআইও নিজের বেতন থেকে যদি ওই টাকা দিতেন, তাহলে প্রকল্পের কাজ থেকে টাকা নেওয়ার প্রশ্ন উঠত না। কিন্তু প্রকল্পের বরাদ্দ থেকে টাকা কেটে নিয়ে ওই চালককে বেতন দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পিআইওর বিরুদ্ধে অভিযোগ থাকলেও চেয়ারম্যান-মেম্বাররা প্রকাশ্যে মুখ খুলতে চান না উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ করলে ভবিষ্যতে ইউনিয়নে সরকারি বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ পিআইও অফিসের মাধ্যমে আসে।

এদিকে পিআইওর মোটরসাইকেল চালক আরশাদ আলীর কাছে তার বেতনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পিআইও স্যার যে টাকা দেন, তা দিয়ে খেয়ে-পরে ভালোই চলে যায়। স্যার অনেক বড় মনের মানুষ, এজন্য তার কাছেই আমি পড়ে আছি।’

তার বেতন পিআইও নিজের অর্থ থেকে দেন কি না জানতে চাইলে আরশাদ আলী বলেন, ‘স্যার কি নিজের টাকা দিয়ে আমার বেতন দেন? চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে নিয়ে তো আমার বেতন দেন।’

তবে প্রকল্প পরিদর্শনের নামে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

অভিযোগের বিষয়ে পিআইও মফিজুর রহমানের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগকারী ইউপি সদস্য ও জনপ্রতিনিধিদের বক্তব্যের অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পিআইও মফিজুর রহমানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। 


আরও খবর




চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার,টাকা জোগান দেন কারা?

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

সরকারি জায়গায় ঘর নির্মাণ: তথ্য জানতে চাওয়ায় শ্রীপুরে সাংবাদিকদের জিম্মি ও প্রাণনাশের হুমকি, মানববন্ধন

"মাটির মা ফাউন্ডেশন" জামালপুর জেলা কমিটি অনুমোদন ও শরৎ কবিতা পাঠ

নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

পুকুরে মাছ চাষ ও আদালতের আদেশ নিয়ে সাতখামার মাদ্রাসার অবস্থান স্পষ্টকরণ

কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন, নতুন দায়িত্বে তিনজন

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চিরিরবন্দরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারী

রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে আত্রাইয়ের বড়পুকুরিয়া গ্রামবাসী

নরসিংদীতে প্রথমবারের মতো শেষ নবী হযরত মোহাম্মদ (সা:)'র ৪১ তম বংশধর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ

মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

সরকারি জায়গায় ঘর নির্মাণ: তথ্য জানতে চাওয়ায় শ্রীপুরে সাংবাদিকদের জিম্মি ও প্রাণনাশের হুমকি, মানববন্ধন

"মাটির মা ফাউন্ডেশন" জামালপুর জেলা কমিটি অনুমোদন ও শরৎ কবিতা পাঠ

নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

পুকুরে মাছ চাষ ও আদালতের আদেশ নিয়ে সাতখামার মাদ্রাসার অবস্থান স্পষ্টকরণ

কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন, নতুন দায়িত্বে তিনজন

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চিরিরবন্দরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত